রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

U
utsho007

রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে ( 1268 বঙ্গাব্দের 25 শে বৈশাখ) কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেদ্ভ্রনাথ ঠাকুর, মাতার সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাযিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পে রচয়িতা এবং বাংলার ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলার ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোটগল্প বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গবদ মাত্র 16 বছর বয়সে "ভিখারিনী" গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 14 বছরে তিনি অখণ্ড 'গল্পগুচ্ছে' সংকলিত 95 টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও 'সে' 'গল্পস্বল্প' এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম "মুসলমানীর গল্প"।

পারিবারিক জমিদারি তদারকির সূত্রে  

কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালই রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। 'সোনার তরী' কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোও তিনি এ কই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্রগল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে বিশ শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বস্তবতাই প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, উপনিবেশিক হিসেবেও বাংলা সাহিত্য তার স্থানে সুনির্দিষ্ট। তার উপন্যাসগুলো মধ্য "চোখের বালি" " গোরা" "চতুরঙ্গ" 'ঘরে বাইরে' শেষের কবিতা যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তাঁর রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটক গুলোর হলো: রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তিধারা, রক্তকরবী। ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২এ শ্রাবণ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাবসান ঘটে।

 

 

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Comments