Excellent nature photos with flowers
বৃক্ষ হলো পৃথিবীর প্রাচীন সন্তান।আধুনিক মানুষের লোভ বৃক্ষ জগৎকে মৃত্যর মুখে ঠেলে দিচ্ছে। বৃক্ষ এর ছায়া তলে মানুষের প্রথম জন্ম। কিন্তু সেই বৃক্ষ যার দ্বারা আমরা বেঁচে থাকার নিঃশাস পাই তাকে আমরা মেরে ফেলছি।
আমাদের জীবন ধারণের জন্য বৃক্ষ দরকার। পৃথিবী যদি কখনো গাছ হারা হয় তাহলে মানুষ পৃথিবীতে টিকে থাকতে পারবে না।এই গাছ আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে বলা যায়। আমাদের জীবন ধারণের জন্য যে আমরা অক্সিজেন গ্রহণ করি টা গাছের দ্বারা।কার্বন ডাই অক্সইড ছেড়ে আমরা গাছের উপকার করছি। তাই বলবো জীবনের প্রতিটি ক্ষেত্রে গাছের ভূমিকা অপরিসিম। তাই আমাদের গাছ লাগানো উচিত। আমাদের পরিবেশকে সুস্থ রাখা আমাদের কাজ.
তবে বাড়ির পরিবেশ ঠিক রাখতে নানা প্রকার গাছ লাগাবেন। কারণ এক এক প্রকার গাছ মানুষের এক এক উপকার করে ।
আজ আমি বিভিন্ন গাছের মধ্যে ফুলের গাছ ও লাগাতে বলবো। কারণ আমাদের রোগের হাত থেকে রক্ষার পাশাপাশি আমাদের নানা পূজা পার্বণে , বন্ধু সম্পর্ক সাধনে এমনকি বাড়ির পরিবেশের রূপকে সোনালী ভাবে সাজাতে ফুলের গাছ ও লাগে। ফুল গাছ মানুষের জীবনের সাথেও জড়িয়ে আছে। নান্দনিক সৌন্দর্য বজায় রাখতে গাছের জুড়ি নেই
। বাড়িতে সকল গাছের পাশাপাশি ফুলের গাছ ও লাগাবেন। তাহলে সকলের কাছে তা চমকপ্রদ হবে।


Post link...
https://main.weku.io/community-deals/@trytry/4kw2gn-excellent-nature-photos-with-flowers
Follow me.

