ফেভারিট তকমা নিয়েই ভারতের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

T
![0f3bee009f52638365849dda7179c8b0.jpg](https://serey.io/imageupload_data/6380d901e40e27d4a87904b360624e9853d79886)[source](http://hl-img.peco.uodoo.com/intl-news/2018/12/0f3bee009f52638365849dda7179c8b0.jpg;,,;3,480x,1;) আগামীকাল ৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় ভোর ৬ টায় অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা পূর্বেই দুই দলের একাদশ অবশ্য ঘোষণা করা হয়েছে। যদিও ভারতীয় দল একজন বেশি রেখে ১২ জনের নাম প্রকাশ করেছে। প্রথম টেস্ট শুরুর আগে সংবাদমাধ্যমকে ভারতের আজিঙ্কা রাহানে বলেন,সব দলই ঘরের মাঠে খেলতে পছন্দ করে। তাই টেস্ট সিরিজ জয়ের বিষয়ে অস্ট্রেলিয়াই ফেভারিট। আমরা কোনোভাবেই অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিতে পারি না। এটা ঠিক যে, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নেই ওদের দলে। তাই বলে এমনটা মনে করার কারণ নেই যে, ওদের সহজেই হারানো যাবে। রাহানে বলেন, ওদের বোলিং আক্রমণের দিতে তাকান। অত্যন্ত শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে টেস্ট সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে সিরিজে। অজি দলের পক্ষে ট্রাভিস হেড সংবাদমাধ্যমকে জানান, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে পেসারদের পাশাপাশি স্পিনাররাও ভালো করবে। তিনি বলেন, এখানে পেসাররা দাপট দেখাবে, এটিই স্বাভাবিক। কারণ এখানকার কিউরেটররা সেভাবেই পিচ তৈরি করেছেন। তবে স্পিনাররাও ভালো সুবিধা পাবে। কারণ ২০১৪-১৫ মৌসুমে নাথান লিঁও একাই টেস্ট জিতিয়েছিলেন। তাই প্রথম টেস্টে স্পিনাররাও ভালো এই পিচ থেকে সুবিধা পাবে। শুধু আমাদের দলের খেলোয়াড়রাই নয়, ভারতের স্পিনাররা ভালো সুবিধা পাবেন।

Comments