ওয়ানডে দলে ফিরলেন তামিম ইকবাল

T
![147809_s6.jpg](https://serey.io/imageupload_data/68f576f87f063842393c682459fc21fc5f62714b)দুই দফা চোট কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন তামিম ইকবাল। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার পর ওয়ানডে সিরিজেও ফিরেছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ ও দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজে পূর্ণ শক্তির দল পায়নি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার নামতে পারবে তারা পুরো শক্তি নিয়ে। ১৬ সদস্যের এই দল ঘোষণা করা হয়েছে পুরো সিরিজের জন্যই। তামিম ও সাকিব ফেরায় জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে মাহমুদ রাব্বি। শান্ত বাদ পড়লেন জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ না খেলেই। ফজলে রাব্বি জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছিলেন প্রায় ১৫ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর।তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার পরিচয়টা সুখকর হয়নি। জিম্বাবুয়ে সিরিজে দুটি ওয়ানডে খেলে দুটিতেই আউট হয়েছিলেন শূন্য রানে। নিতে পারেননি উইকেট। সাকিব ও তামিম ফিরলে এই দুজনের বাদ পড়া অনুমিতই ছিল। অনুমিত ছিল ওয়ানডে সিরিজে তামিমের ফেরাও। মূল সিরিজের আগে আগামী বৃস্পতিবার বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচেও খেলবেন তামিম। গত এশিয়া কাপে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সাকিব ও তামিম। তামিম আঙুলে চোট পেয়েছিলেন প্রথম ম্যাচেই। সেই চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে। কিন্তু ব্যাটিং অনুশীলনে আবার টান লাগে শরীরের ডান পাশে। ফেরা তাই দীর্ঘায়িত হয় আরও। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৯ই ডিসেম্বর মিরপুরে। ১১ই ডিসেম্বর দ্বিতীয় ম্যাচও মিরপুরে। ১৪ই ডিসেম্বর তৃতীয় ম্যাচ সিলেটে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর একটায়, সিলেটের ম্যাচ ১২টায়। বাংলাদেশ ওয়ানডে দল মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক।

Comments