আমার বাবা আমার সুপারহিরো 👨‍👩‍👦

T
tania
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া                            বরকাতাহু। 
হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমার বাবাকে নিয়ে আপনাদের আমার বাবার সম্পর্কে কিছু কথা  বলব। বাবা - মা কে ভালোবাসেন না এইরকম লোক এ দুনিয়ায় খুব কম পাওয়া যাবে। বিশেষ করে আমি ত আরও বেশি পাগল মা- বাবার। এনেকে মা ভক্ত আর আমি বাবা ভক্ত লোক। এবং আমার বাবার একমাত্র রাজকন্যা। ত ছোট বেলা থেকে বাবাকে দেখিছি দিন কে রাত আর রাত কে দিন বানিয়ে আমাদের ভরণ পোষণ করিয়েছেন। এত পরিশ্রম করার পরও কোন দিন বাবাকে দেখি নাই ক্লান্ত হতে। 


ছবির উৎস


সারাদিন পরিশ্রম করে এসে ঠিকই আমাকে কোলে তুলে নিয়েছে, আদর করেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার রোগ হয় বাবাকে দেখেছি কত ডক্টর এর  কাছে নিয়ে যেতে দৌড়াদৌড়ি করতে। আমরা এনেক গরীব ছিলাম তাই আমাদের চাচা চাচী সহ আশেপাশের মানুষ আমাদের কে এনেক খারাপ কথা বলত। কিন্তু বাবা সবসময় আমাদের বুঝিয়ে রাখত। একসময় হঠাৎ করে বাবা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন বুঝতে পারি নাই বাবা কাছে না থাকলে এত কষ্ট হয়। যাই হোক চার বছর বিদেশে থেকে চলে আসলেন দেশে। আমিও একটু বড় হয়ে গেলাম। 


ছবির উৎস 
ভাল পড়াশোনা করার জন্য ভালো স্কুলে ভর্তি করিয়েছেন। কখনো অভাব জিনিসটা বুঝতে দেননি। যে সময় যেটা ছেয়েছি সেটা আবদার পূরণ করেছেন। স্কুলে হোস্টেলে থেকে যখন লেখাপড়া করতাম তখন বাবা রোজ তিনবার খাবার নিয়ে যেত যতই রোদ বৃষ্টি হোক না কেন। আজ আমাদের অবস্থা মুটামুটি ভালো। সব আমার বাবার পরিশ্রম এর ফসল। আমার চোখে আমার বাবা সুপারহিরো। যার তুলনা কারও সাথে হয় না। 


ছবির উৎস  
চোট বেলা থেকে বাবা আমার সব চাহিদা পূরণ করেছেন। আজও করে যাচ্ছেন কোন স্বার্থ ছাড়া। কোন দিন বাবার ঋণ শোধ করতে পারব না। বাল থাকুক পৃথিবীর সব বাবারা। আমার মত কার কার সুপারহিরো পিতা আছে কমেন্ট করবেন। 

Comments