কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য নেওয়ার পদ্ধতি কম্পিউটারে ঢুকিয়ে দেয়। বিভিন্ন বহুনির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য এএমআর মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলো বৃত্ত ভরাট খাতা পড়তে পারে। কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত সঠিক তথ্যের সাথে ওএমআর প্রদত্ত
হার্ডডিস্কগুলো সাধারণত কম্পিউটারে স্থায়ীভাবে লাগানো থাকে। তাই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার ক্ষেত্রে একটি পদ্ধতি হলো সিডি। সাধারণ সিডিতে একবার কিছু সংরক্ষণ করা হলে তা আর মোছা যায় না- তবে বার বার সংরক্ষণ করা যায়, মোছা যায় এরকম সিডিও পাওয়া যায়। আর একটি পদ্ধতি হলো পেনড্রাইভ, যা আকারে এত ছোট যে পকেটে নিয়ে মোরা যায় এবং এর ধারণ ক্ষমতাও অনেক। উদাহরণস্বরূপ বলা যায় ৮ শিপা বাইট। একটি পেনড্রাইভে দশ হাজার থেকে বিশ হাজার বই রাখা যায়।
কম্পিউটারের কেন্দ্রীয় বা মূল অংশ হচ্ছে প্রসেসর। এটি আকারে ছোট। এটিকে কম্পিউটারের ব্রেইন বলা হয়। এটি কম্পিউটারের পরিচালক হিসেবে কাজ করে। কখন কী করতে হবে, কোন কাজটি আগে, কোনটি পরে বা কাজটি কীভাবে করতে হবে ইত্যাদি নির্দেশ প্রসেসর কম্পিউটারকে দিয়ে থাকে প্রসেসর সকল কাজ করে থাকে। প্রসেসর মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। মাদারবোর্ডের সাথে লাগানো অন্যান্য যন্ত্রের তলনায় প্রসেসর আকারে বড়। প্রসেসরের উপর ফ্যান লাগানো থাকে। যা প্রসেসরকে ঠাণ্ডা রাখে। প্রসেসরের উপর ফ্যান লাগানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। কম্পিউটার অনেক ধরনের স্মৃতি বা Memory ব্যবহার করে। সবচেয়ে পরিচিত নাম র্যাম (RAM-Random Access Memory) | এটি অস্থায়ী মেমোরি। অস্থায়ী স্মৃতিতে নতুন তথ্য দেখা যায়, আবার মুছেও ফেলা যায়। বিদ্যুৎ প্রবাহ সচল থাকা পর্যন্ত র্যামে তথ্যসমূহ সংরক্ষিত থাকে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে র্যাম থেকে যাবতীয় তথ্য মুছে যায়। র্যাম অত্যন্ত বুতগতিতে কাজ করতে পারে। আর এক ধরনের মেমোরি হলো রম (ROM Read Only Memory) নামে পরিচিত। এটিতে কম্পিউটারের বিভিন্ন ধরনের তথ্য থাকে। এটি সাধারণত পরিবর্তন করা যায় না। রম মাদারবোর্ডে সংযুক্ত অবস্থায় থাকে। ফ্ল্যাশ মেমোরি নামে আরেক ধরনের মেমোরি ব্যবহৃত হয় যা বাইরে থেকে কম্পিউটারে সংযোগ দিতে হয স্টোরেজ ডিভাইস সম্পর্কে লেখ প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব-নিকাশ করে বলে প্রসেসরের মধ্যে দিয়ে অনেক বিদ্যুৎ প্রাবহিত হয়। ফলে প্রসেসর এত গরম হয়ে ওঠে যে তাকে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠাণ্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে। তাই প্রসেসরের উপরে ফ্যান লাগানো থাকে।

