আমাদের জীবনের উদ্দেশ্য। মানুষ সেরা জীব

অনেকেই এ ধরনের প্রশ্ন করে যে , আচ্ছা ’ বুঝলাম , আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য ; কিন্তু মানুষের মধ্যে স্পেশাল কী আছে ? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের কেন সৃষ্টি করেছেন ? আমরা মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্পদ , না কি বিশেষ ধরনের সৃষ্টি ? মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শ্রেষ্ঠতম সৃষ্টি । মানুষ এবং জ্বীন , এরাই হলাে একমাত্র সৃষ্টি যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা রয়েছে । মানুষ এবং জ্বীন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অন্য আর কোনাে সৃষ্টির স্বাধীন ইচ্ছা নেই । মানুষ এবং জ্বীন ছাড়া অন্যরা আল্লাহর আদেশ বিনা বাক্যব্যয়ে মেনে চলে ; কারণ তাদের স্বাধীন ইচ্ছাশক্তি নেই । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ মেনে চলা ছাড়া তাদের কোনাে উপায়ও নেই । অন্য দিকে মানুষ এবং জ্বীন , তারা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশগুলাে মেনে চলতে পারে , আবার ইচ্ছা করলে আল্লাহ তায়ালার আদেশ - ও মানতে পারে । এক্ষেত্রে তাদের নিজস্ব ইচ্ছাশক্তি রয়েছে । আল্লাহ তালা বলেন। অর্থ : নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে । ( সূরা ত্বীন : আয়াত - ৪ ) মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সেরা সৃষ্টি । সুন্দরতম গঠন পাওয়ার পাশাপাশি আমরা একেবারে আলাদা । আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ - নির্দেশগুলাে মেনে চলতে পারি , আবার ইচ্ছা করলে তার আদেশ - নির্দেশ না - ও মানতে পারি । আপনাকে এই স্বাধীন ইচ্ছা দেওয়ার পর আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ - নির্দেশগুলাে মেনে চলেন , তাহলে আপনি ফিরিশতাদের ওপরে চলে যাবেন ।কারণ ফিরিশতাদের কোনাে স্বাধীন ইচ্ছা নেই ;তারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ - নির্দেশ মেনে চলে ।আপনি স্বাধীন ইচ্ছা পাওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ মেনে চললেন , তাঁর কাছে আত্মসমর্পণ করলেন ;এতে করে আপনি ফিরিশতাদেরও ওপরে চলে যাবেন ।এজন্য আমরা মাঝে মাঝে কোনাে ভালাে লােককে বুঝাতে গিয়ে বলে থাকি “ ও , এ লােকটাতাে একেবারে ফিরিশতা ” ।এটার দুটো পর্যায় হতে পারে ।তার মধ্যে একটি হচ্ছে - Insult তথা অবজ্ঞা ।আর অন্যটা হচ্ছে - আপনাকে যেহেতু স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে , এরপরও আপনি ফিরিশতাদের মতাে আল্লাহ ।সুবহানাহু ওয়া তায়ালাকে মেনে চলছেন ;তাই আপনি এক্ষেত্রে বড় হয়ে গেলেন ।অন্যদিকে আপনি এই স্বাধীন ইচ্ছা পাওয়ার পর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ - নির্দেশ না মানেন ।তাহলে আপনি হবেন শয়তানের ভাই তথা শয়তান । ![images (1).jpeg](https://images2.weku.io/DQmX6WYScb1EwGRBkJGLa1VHMCN1nYdhfBCDd1d5JZBG4xZ/images%20(1).jpeg) [source](https://www.google.com/search?q=মানুষ+সেরা+জীব&client=ms-android-xiaomi&prmd=vin&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwifvIKkk6fgAhWFqY8KHTsGCPcQ_AUoAnoECAwQAg&biw=360&bih=560#imgrc=kNZStxBVcdqi7M)

Comments

thamnlks
thanks