আমার বাবা

S

পথিবীতে সবচাইতে বড় যোদ্ধা হচ্ছে একজন বাবা নিরবে ভালোবেসে যান তার সন্তানদের এবং একজন সন্তানের জন্য যা খুশি করতে পারেন। নিজের জীবনকে বাজি রেখে তিনি সন্তানের ভবিষ্যৎ রক্ষা করেন। আমার বাবাকে নিয়ে আমি গর্বিত কারণ তিনি সত্যিকার অর্থে আমাকে অনেক ভালোবাসেন। বাবার ভালোবাসা বুঝা যায় সন্তানের অসুস্থতার সময় সন্তানকে সুস্থ করার জন্য এমন কিছু নাই যেটা তিনি করেন না। কিন্তু বেশিরভাগ সময় বাবার ভালোবাসা ভিতরেই থেকে যায় প্রকাশ হয় না কারণ বাস্তবিক অর্থে ছেলেরা ভালোবাসার প্রকাশ করতে ব্যর্থ হয়। আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তিনি একজন সামান্য বেতনের চাকুরী করা সত্বেও আমার জন্যে তিনি তার সব কিছু বাজি রাখতে পারেন ।

 একজন সন্তানের জন্য তার বাবা তার আত্মপ্রকাশের মাধ্যম। আমার বাবা কেন হয় ভালোবাসি তুমি বাস্তবিক অর্থে আমার কাছে সুপার হিরো। আমার জন্য তার ভালোবাসার কখনো কমতি দেখিনি আমি। আমার সব চাওয়া-পাওয়া পূরণ করেছেন। ঠিক তেমনই আমার যেসব কাজে ক্ষতি হতে পারে সেসব কাজে সব সময় তিনি বাধা দিয়েছেন। আমাদের পরিবারে আমরা দুই ভাই আমার মায়ের মামার বাবা আর আমাদের পুরো পরিবারের উপার্জনের একমাত্র মানুষ হচ্ছে আমার বাবা। তিনি সারাদিন পরিশ্রম করে আমাদের সংসার দেখাশোনা করেন। তিনি তার চাহিদা কে দূরে সরিয়ে সবার প্রথমে তার পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করেন। তিনি কখনোই তার দুর্বলতা মানুষকে বুঝতে দেন না।

আমার বাবা অত্যন্ত সৎ একজন মানুষ তার বর্তমানে বয়স 65 বছর। তিনি অত্যন্ত খারাপ সময় পার করলেও কখনো নিজের সচ্চরিত্র থেকে দূরে সরে যাননি। সাহসের সাথে জীবনের প্রত্যেকটা খারাপ সময়ে তিনি মোকাবেলা করেছেন। যখন তিনি আমার মার সঙ্গে ঘর বাঁধে তখন সংসারের তেমন কিছুই ছিল না। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখের সংসার প্রতিষ্ঠা করেছে। তার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছু পরিত্যাগ করে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন ।

শুধু আমার বাবা দিয়ে নয় পৃথিবীর প্রত্যেকটা বাবাই হয়তো এমন কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের বাবা-মার দেখাশোনা করতে পারি বৃদ্ধ বয়সে তার এত অবহেলা করি এটা মোটেও আমাদের জন্য উচিত নয়। একজন ছোট্ট সন্তানকে বাবা-মা দুজনেই অনেক কষ্ট করে লালন-পালন করে প্রাপ্তবয়স্ক করে দিলেন কিন্তু যখন তাদের সাহায্য দরকার হয় তখন সন্তানকে তাদের থেকে দূরে সরে যায় এর চাইতে কষ্টের দিন পৃথিবীতে আর কি হতে পারে।

একজন বাবা তার মাথায় পরিবারের সমস্ত বোঝা নিয়ে দিনের পর দিন কষ্ট করেন কিন্তু বিনিময়ে যখন সন্তানরা তাকে দূরে সরিয়ে দেয় তখন তার মত অসহায় আর কেউ থাকেনা। 

আমাদের প্রত্যেকের উচিত বাবা মার সেবা করা। একজন জন্মদাতা বাবার কখনোই আশ্রয় হতে পারে না একটা বৃদ্ধাশ্রম। তিনি আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং মৃত্যুর আগে পর্যন্ত তার গুরুত্ব পরিবারের কখনই কমবে না। আসুন আমরা সকলে মা বাবার সেবা করি। আমাদের বাংলাদেশের মতো স্বজনপ্রীতি একটা দেশে নিজের জন্মদাতা বাবা বৃদ্ধাশ্রমে থাকবে এটা কল্পনাও করা যায় না আমরা অবশ্যই এটা হতে দেব না।

আমার আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

 

ছবিসূত্র :

htttps://unsplash.com/photos/wBgAVAGjzFg

 

My father

A father is the greatest warrior in the world. Silently fall in love with his children and do whatever you can for a child. He risked his life to save his child's future. I am proud of my father because he truly loves me. The love of the father means that there is nothing to heal the child during his illness which he does not do. But most of the time father's love stays inside and is not expressed because in real sense boys fail to express love. My father is the best father in the world to me. He can bet everything for me even though he has a low paying job.

 For a child his father is the means of his debut. My dad loves why you are a real superhero to me. I have never seen a lack of love for me. Fulfilled all my desires. In the same way, he has always prevented me from doing things that could harm me. In our family, we are two brothers, my mother's uncle's father and my father is the only source of income for our whole family. He works hard all day to take care of our family. He puts his needs aside and meets the needs of his family members first of all. He never lets people understand his weakness.

My father is a very honest man and he is now 65 years old. He had a very bad time but never strayed from his character. With courage he has dealt with every bad time in life. When he built a house with my mother, there was nothing in the world. He has established a happy family through hard work. He has sacrificed everything for his family by giving up everything he wanted.

Not just my father but every father in the world may be like that but sadly we can take care of our parents and neglect them so much in old age it is not right for us at all. What could be a more difficult day in the world than raising a young child with the help of both parents?

A father struggles day after day with all the burdens of the family on his head but in return when the children take him away no one is as helpless as he is.

Each of us should serve our parents. An old age home can never be a refuge for a birth father. He is the most important person in our family and his importance will never diminish until his death. Let us all serve our parents. It is unimaginable that in a country like Bangladesh where our birth parents will be in the old age home, we will not allow this to happen.

Thanks for reading my article.

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)