কৃতজ্ঞতাবোধ

S
sohel5454
           বিসমিল্লাহির রহমানির রাহিম
হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে কথা বলব কৃতজ্ঞতাবোধ নিয়ে
একদিন এক কৃষক কয়েক বস্তা গম নিয়ে মিলে যাচ্ছিলেন। 


মিলটি ছিল কয়েক কিলোমিটার দূরে। পথে তার ঘোড়া হোঁচট খেল এবং একটি বস্তা মাটিতে পড়ে গেল
 এটি এতো ভারী ছিল যে কৃষক তা তুলতে পারছিলেন না, তার আশেপাশে তাকে সাহায্য করার মতোও কেউ ছিল না। তিনি হতবুদ্ধি হয়ে পড়লেন। ইতোমধ্যে তিনি এক ঘোড়সওয়ারকে তার দিকে আসতে দেখলেন। প্রথমে তিনি বস্তাটি তোলার ব্যাপারে ভদ্রলোকটির সাহায্য চাইতে সাহস করলেন না। কিন্তু কাছে আসলে তিনি ভদ্রভাবে ঘোড় সওয়ারের সাহায্য চাইলেন। ঘোড় সওয়ার ছিলেন এক সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি কৃষককে ভারী বস্তাটি তুলে ঘোড়ার পিঠে স্থাপন করতে সহযোগিতা করলেন। কৃষক ভদ্র লোকের প্রতি খুব কৃতজ্ঞ হলেন। 
 তিনি মনে মনে অনেক খুশি হলেন এবং তার কাছে তার কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতে চাইলেন। তিনি বিস্ময়ের সাথে বলেন, লোকটি তাকে সাহায্য করার ব্যাপারে খুব দয়ালু ছিল। কিন্তু ঘোড়ার সওয়ার জবাবে . বললেন, তার যা করা উচিত ছিল কেবল তা-ই তিনি করেছেন। তিনি আরো বলেন যে প্রতিটি মানুষেরই উচিত অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। বস্তুত এটিই প্রকৃতির নিয়ম এবং প্রবাদ আছে, "মানুষ মানুষের জন্য।"

Source 

Comments