মানুষ প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছে

S
sohel5454
বর্তমানে প্রযুক্তি সকল মানুষের হাতে পৌঁছে গেছে। সর্বস্তরের মানুষ প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। ডিজিটাল প্রযুক্তি, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট ইত্যাদি যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে বহুদূর। এতে করে যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি সকল ক্ষেত্রের কাজগুলো এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে এখন শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির প্রভাব লক্ষ করার মতো। এছাড়া ব্যবসা বাণিজ্য, ব্যাংক-বিমা, সরকারি ও আধা সরকারি সব অফিসেই তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য। এসব কারণে বর্তমান যুগকে বলা হচ্ছে ডিজিটাল যুগ ।
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির আগে মানুষ কীভাবে তথ্য বিনিময় ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির আগে মানুষ নানা ভাবে তথ্য বিনিময় করত। এক সময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করত। এরপর এক সময় মানুষ মাটি, পাথর, গাছের বাকলে লিখে তথ্য দেওয়া-নেওয়া বা বাঁচিয়ে রাখত।
পৃথিবীর সব মানুষ এক ভাষায় কথা বলে না। কিন্তু সব ভাষার উদ্দেশ্য একই। মিশরীয়রা তাদের সভ্যতার নিদের্শন ছবির সাহায্যে রচনা করে গেছে। এটিকে হায়ারোগ্লিফিক্সি বলে। আর চীনাদের কাগজ আবিষ্কার করার পর তথ্য লিখে রাখা সহজ হয়। ফলে তথ্য আদান প্রদানের সুযোগ অনেক বেড়ে যায়। আর এ সকল পদ্ধতিগুলোর মাধ্যমেই মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির আগে তথ্য বিনিময় করত।

Comments