Serey Weekly Writing Contest – 3 : A Cursed Black Magician.

S
sohanur

সুপারন্যাচারাল ঘটনা সম্পর্কে প্রত্যেক মানুষের কিছু অভিজ্ঞতা থাকে৷ ঘটনাগুলো লোহমর্ষক যা ব্যাখ্যা করা কঠিন হয়। অনেক মানুষের ব্যাক্তিজীবনে এমন অভিজ্ঞতা ঘটে, আবার অনেকে আছে যারা অন্য মানুষের অভিজ্ঞতা শ্রবণের মাধ্যমে জানতে পারে। এবং নিজে কল্পনায় অনুরূপ চিত্র তৈরী করে। 

আমার মতে সুপারন্যাচারাল ঘটনার বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করা কঠিন, তবে ধর্মীয় দৃষ্টিকোন থেকে এর ব্যাখ্যা করা যায়। 

আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি একটু ভিন্ন। ঘটনাটি জানার পরে আপনি হয়তে খুব বেশি ভীত-সন্ত্রস্ত হবেন না, তবে আমার বিশ্বাস এটা আপনার মনে ভয়ের বীজ বপন করবে। 

ঘটনা অনেক বছর আগের, বাংলাদেশের রাজবাড়ী জেলার একজন মসজিদের ইমাম অবলোকন করেছেন। ইমাম সাহেব এশার নামাজ শেষ করে মসজিদের অবস্থানা করছিলেন। অনান্য মুসল্লিরা নামাজ শেষ করে মসজিদ ত্যাগ করেছে। তিনি মসজিদে একাই অবস্থান করছিলেন। বেশি কিছু সময় পর মসজিদের বাহির হইতে দুইজন ব্যক্তি ইমাম সাহেবকে ডাকে। ইমাম সাহেব মসজিদ হতে বের হন, তখন তারা ইমাম সাহেবকে একজন মৃত ব্যক্তিকে দাফন করার জন্য অনুরোধ করে। এইধরনের কাজ ইমাম সাহেব মাঝেমধ্যেই করতেন, তাই তিনি সহজেই রাজি হয়ে যান। তিনি সেই দুইজন ব্যাক্তির সাথে যেতে শুরু করেন মৃত ব্যক্তির বাসার উদ্দেশ্যে। বাড়িটা গ্রামের মধ্যে ছিলো। চারেদিকে ছিলো সুনসান নীরবতা। তারা যখন মৃত ব্যক্তির বাসায় উপস্থিত হলেন তখন ইমাম সাহেব একটু আশ্চর্যিত হলেন। করান বাসার আশপাশে এবং বাসার মধ্যে কোন মানুষ ছিলো না। সাধারণত গ্রামাঞ্চলে কোন মানুষ মারা গেলে অনেক জনসমাগম হয়। কিন্তু সেই বাসায় কোন মানুষ ছিলো না। তখন তিনি ভীতসন্ত্রস্ত হয়ে তাদের জিজ্ঞেস করলো যে বাসায় কোন মানুষ নেই কেন। তারা কোন উত্তর দেয় নি। তারা ইমাম সাহেবকে বললো যে মৃত ব্যাক্তিকে রুমের মধ্যে রাখা হয়েছে তাই আপনি রুমের মধ্যে আসুন। ইমাম সাহেব রুমে প্রবেশ করে দেখলের রুমের মধ্যে মৃত ব্যাক্তিকে রুমের মধ্যে শুয়ে রাখা হয়েছে এবং একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এবং মৃত ব্যক্তির চারপাশে আরো কয়েকজন মানুষ দাড়িয়ে আছে। তারা ইমাম সাহেবকে মৃত ব্যক্তির দাফন কাজ শুরু করতে বললো, যেমন গোসল করানো, জানাজা এবং কবর দেওয়া। ইমাম সাহেব মৃত ব্যাক্তির উপর থেকে কাপড়টা সরাতে লাগলেন, তখনই সে মৃত ব্যক্তির মুখ-মন্ডল দেখে আল্লাহু আকবর বলে চিৎকার করে উঠলেন। কারন মৃত ব্যক্তির মুখ-মন্ডল মানুষের মতো ছিলো না, সেটা ছিলো একটা নিকৃষ্ট প্রাণীর মতো। তিনি ভয়ে তৎক্ষনাৎ রুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন, তখন অন্য মানুষগুলো তাকে বাধা দিলো। তারা ইমাম সাহেবকে অনুরোধ করলো না যাওয়ার জন্য। তারা বললো মৃত ব্যক্তি ছিলো একজন ব্লাক ম্যাজিশিয়ান। মিত্যুর পর তার মুখ-মন্ডলের এমন পরিবর্তন ঘটেছে। তার পরিবারের বাকি সদস্যরা যেন এই অবস্থা দেখে ভয় না পায় তাই তাদেরকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। 

কালো জাদু বা ব্লাক ম্যাজিক হলো এমন জাদুবিদ্যা যার মাধ্যমে অন্য মানুষেদের ক্ষতি করা হয়। যারা কালো জাদু করে তারা অভিশপ্ত ও পাপী। আল্লাহ তাদের পছন্দ করেন না। তাদের মধ্যে অনেকেই তাদের পাপের শাস্তি ইহকালেই পাইতে থাকে। 

আমি এই ঘটনাটি একজন মানুষের কাছ থেকে শুনেছিলাম৷ তিনি আমাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলো। 

Comments

sereybd

Congratulations! @sohanur, you have won the third place on "Weekly Writing Contest - 3" organised by SereyBangladesh.

Your rewards:

 

 i) 60% upvote from @opsin.

    ii) 50% upvote from @looking.

                  iii) 100% upvote from @sereyibu351.

                  iv) 100% upvote from @killerkuasha.

 v) 50 serey coin ( liquid ).