দাদা-দাদি বা নানা-নানির সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই আমরা তাদের সাথে কাটানো সময় গুলো সেয়ার করি। তাদের সাথে কাটানো সুন্দর সময়গুলো বেশি মনে পড়ে আমাদের। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমি আমার দাদিকে কখনো দেখি নাই, অর্থাৎ সে আমার জন্মের আগেই মারা গিয়েছে। তাঁর সম্পর্কে আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পারি। তিনি অনেক ভালো এবং অনেক পরিশ্রমী মানবী ছিলেন। তাঁর জীবন কষ্টময় ছিলো কারন দারিদ্র্যতা তাঁকে জর্জরিত করেছিলো।
এবং আমার নানির সথে কাটানো সময় আমার মনে পড়ে না কারনে সেও অনেক আগেই মারা গিয়েছে যখন আমার বয়স অনেক কম ছিলো। আমি সর্বোচ্চ আমার নানির মিতুর দিনটাকে স্বরণ করতে পারি, তবে পরিষ্কার নয়। আমার নানি মারা গিয়েছিলো ইদের দিন, সম্ভবত সেটা ইদুল ফিতরের দিন ছিলো। আমি ইদের নামাজ পড়ে আসার পর জানতে পারি যে আমার নানি মারা গিয়েছে। সেই দিনের খুব অল্প সময় আমার মনে পড়ে তবে ঝাপসা।
তাই দাদি বা নানির সাথে কাটানো সময়, ভালোবাসা, স্নেহ , দুষ্টামি ইত্যাদি অনুভূতি আমার সংকৃর্ণ।
আমার দাদা ২০১০ সালে মারা গিয়েছে এবং আমার নানা কয়েক বছর আগে মারা গিয়েছে। আমার দাদার সাথে আমার সৃতি বেশি এবং সৃতিগুলো তরতাজা। আমি আমার দাদার সাথে অনেক সময় থাকতাম। রাতেও তার সাথে ঘুমাতাম, তার কাছ থেকে গল্প শুনতাম। আমার দাদা কোথাও গেলে আমাকে সঙ্গে নিতেন। তিনি আমাকে ছাড়া খাবারও খেতেন না। আমিই তার সাথে বেশি সময় থাকতাম। আমি এখনো আমার দাদার কবরের পাশে যায়। তখন দাদার চেহারাটা অন্তরে ভেসে উঠে। তার কথাগুলো মনে পড়ে। তবে আস্তে আস্তে সৃতি থেকে সেই সময় গুলো হারিয়ে যাচ্ছে। আমার দাদা আমার চোখে একজন হিরো ছিলেন, তিনি সত্যি অনেক ভালো একজন মানুষ ছিলেন। তাঁর মধ্যে কোন লোভ, অহংকার, হিংসা ছিলো না। আমি যদি তাঁর মতো হতে পাড়তাম!!! আমি তাকে সত্যি মিস করি৷
এখন আমার দাদা দাদি নানা-নানি কেউ বেঁচে নাই। দাদা-দাদি বা নানা-নানির ভালোবাসা স্নেহ সবার ভাগ্যে থাকে না। যার দাদা-দাদী বা নানা-নানি বেঁচে আছে সে সত্যি ভাগ্যবান। কারন সবার দাদা-দাদি বা নানা-নানির আদর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয় না।


Congratulations! @sohanur, you have won the second place on "Serey Weekly Writing Contest - 1" organised by SereyBangladesh.
Your rewards:
i) 80% upvote from @opsin.
ii) 60% upvote from @looking.
iii) 100% upvote from @sereyibu351.
iv) 100% upvote from @killerkuasha.
v) 100 serey coin ( liquid ).