শৈশবকালীন খেলাধুলা/Childhood Play

S
sitol

খেলা হচ্ছে শিশুর একটি স্বতঃস্ফূর্ত প্রাণক্রিয়া । খেলার প্রবৃত্তি শিশুর মধ্যে জন্মগতভাবে বিদ্যমান থাকে। খেলার মধ্যদিয়েই শিশুর সমস্ত প্রাণশক্তি প্রকাশ পায়। প্রায় সব মনােবিজ্ঞানীই মনে করেন যে, খেলা একটি সময় অপচয় কাজ নয়। শিশুর পক্ষে খেলা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

হাবা্ট স্পেনসার (Herbert Spencer) এর মতে, "খেলা হচ্ছে দৈহিক বৃদ্ধির জন্য শিশুর অতিরিক্ত বাড়তি শক্তি প্রকাশের পথ।''

হেডফিল্ড (Hadfield) মনে করেন যে, "শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্রিয়া।"

মেলানী ক্লীন মনে করেন যে, যেসব শিশুরা বিকারগ্রস্ত, খেলা তাদের অশান্তি দূরকরণের শ্রেষ্ঠ উপায়।

ম্যাকডুগালের মতে, খেলাধুলার ভিতর দিয়ে শিশুরা পরস্পরের প্রতি সৌহার্দ্য ও সহযােগিতা প্রকাশ করে। এর মধ্যদিয়েই শিশু মনে সামাজিক বােধ বিকাশিত হয়। সুইস মনােবিজ্ঞানী কার্ল গ্রুস এর মতে, খেলা হচ্ছে শিশুর পরিণত জীবনের কর্মপ্রস্তুতির জন্য সহজাত প্রকাশ পথ।

সুতরাং খেলা হচ্ছে এমন এক ধরনের সক্রিয়তা যার মাধ্যমে শিশু আনন্দ পায়। শৈশবের প্রথম পর্যায়ে অধিকাংশ শিশু প্রায় সব সময় খেলনা নিয়ে খেলে। সেজন্য এ বয়সকে খেলনা নিয়ে খেলার বয়স বলা হয়। শৈশবের শেষ পর্যায়ে উত্তরণের সময় শিশুদের মধ্যে খেলার সামগ্রীর উপর মানুষ ও পশুর বৈশিষ্ট্যগুলাে কল্পনায় আরােপ করার প্রবণতা কমে আসে। ফলে, সব সময় খেলাধুলা করার প্রবণতাও ধীরে ধীরে কমে যায়।

অনেকে শিশুর খেলা করাকে সময়ের অপচয় মনে করে। তাদের মতে শিশু খেলার জন্য যে সময় ব্যয় করবে সে সময়টুকু অন্যান্য প্রয়ােজনীয় কাজে ব্যয় করলে ভবিষ্যত জীবন গড়ার অনেক কিছু শিখবে, কিন্তু প্রখ্যাত শিশু মনােবিজ্ঞানী ব্রুনার (Bruner) মনে করেন যে, খেলা করা শিশুদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের খেলাধুলার তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে ক্রুনারের উক্তি হচ্ছে আমরা জানি যে খেলা শিশুর জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। পূর্ব প্রস্তুতি ছাড়া অনেকে একত্রিত হওয়ার প্রধান উপায় হচ্ছে খেলা। নিয়ম মত খেলা করার মাধ্যমে শিশুরা সাংস্কৃতিক বিধিনিষেধের বাধা অতিক্রম করে কচি মনের কামনা- বাসনা পূর্ণ করে।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)