My original bengali poetry: ইচ্ছা

S
simaroy
https://i.imgur.com/g6e4rLA.jpg Image link... https://goo.gl/images/fHCmDJ ইচ্ছে করে পাখি হতে, বাতাসেতে উড়ে যেতে। হত যদি পাখির মতো ডানা, উড়তে কেউ করতো না মানা। হতে যদি পারতাম নদী, বয়ে যেতাম নিরবধি। জন্ম নিয়েছি আমি মান বকুলে, নদী হতে পারবো না তাই কোনো কালে। হতে পারতাম যদি রাতের জোনাকি, আঁধারে জ্বলতাম মিটিমিটি। ঝিরিঝিরি বাতাসে উড়তাম পাখা মেলে, সেটা সম্ভব নয় এ পোড়া ভালে। হতে পারতাম যদি নিশাপতি, রাতে ছড়াতে পারতাম স্নিগ্ধ জ্যোতি। নিশাপতি থাকে অনেক দূরে নিশাপতি হওয়া সম্ভব শুধু স্বপ্নের ঘরে। যদি হতে পারতাম পঙ্কজ সরোবরে ফুটিতাম রোজ। জন্ম থেকে বাস করি স্থলে, থাকতে পারবো কি সরোবরের জলে। হতাম যদি গন্ধবহ, বয়ে যেতাম অহরহ। সুগন্ধ দুর্গন্ধ পৌছাতাম সবার কাছে, গর্ব করে বলতাম প্রাণীরা আমার জন্য আছে বেঁচে। হতে পারতাম যদি অর্ণব ধুয়ে পরিস্কার করতাম জঞ্জাল সব। জানি এটা আমার পক্ষে সম্ভব নয় বলছি আমি সবাইকে নিরাশায়। যদি হতে পারতাম ঝড়, বয়ে যেতাম কিন্তু ভাঙ্গতাম না বাড়িঘর। হতে পারতাম যদি দিনপতি সারাদিন পৃথিবীতে দিতাম সঠিক বাতি। হতে পারতাম যদি বারিদ পৃথিবী থেকে জল করিতাম খরিদ। মিত্রদের সাথে সঠিক সময় করিয়া ঘর্ষণ, পৃথিবীতে ঠিক পরিমান জল করিতাম বর্ষণ। যদি হতে পারতাম মুনি- ঋষি ঈশ্বর সাধনায় দিন কাটাতাম আর থাকতাম কাশী। হতে পারতাম যদি রাজা অপরাধিকে দিতাম কঠিন সাজা। জানি এর কোনো ইচ্ছা হবে না পূরণ, তাই এখানেই শেষ করছি মোর কবিতার চরণ। Post link.... https://steemit.com/poetry/@simaroy/an-original-poetry Post link... https://main.weku.io/community-deals/@simaroy/72ciqu-my-original-bengali-poetry Follow me @simaroy

Comments