Half dozen rural views pictures
শহরের কর্মব্যস্ততার থেকেও যেন মন উঁকি দেয় গ্রামের সবুজে ভরা ফসলের মাঠ, সোনালী ধানে ভরা ক্ষেত, গ্রামের ধূলিময় কাঁদায় যেন মিশে আছে এক অন্যরকম ভালোবাসা। যে ভালোবাসায় সিক্ত হয়ে আছে আমার শরীর।গ্রামে বেড়ে ওঠা ছেলে শহরের কোলাহলের মধ্যে থেকে যেন দম বন্ধ হয়ে আসে ।অস্বস্তি মধ্যে যেন দিনের গোধুলি দেখার সুযোগ ও হয়ে ওঠে না । সেই গ্রামের ছেলেটি তাই তো সময় পেলে ছুটে যাই শহরের কাছে গ্রামের মায়াময় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে চোখ যেন সবুজের সমারোহ হারিয়ে মনকে উড়িয়ে নিয়ে যায় এক স্বর্গ অভিলাষী পৃথিবীতে। যেখানে কোলাহল নেই, দূষণ নেই, আছে সবুজে ভরা মাঠ , অনাবিল রূপে ভরা নানা গাছে মোড়ানো ছোট ছোট গ্রাম। সেখানে যখন যায় যেন এক স্বর্গীয় সুখ পাই। আমার মনের ভয় কেটে যেয়ে আমার টেনশন দূর হয়ে এক অনাবিল সুখের অনুভূতি পাই। গ্রামের সমস্ত দৃশ্য যেন আমাকে শান্ত এক সুখের সংসার খেলাঘর মনে হয়। তাই ছুটে যাই মাঝে মাঝে গ্রামে ।ভালোবাসি বড্ড গ্রামকে ওই রূপ রসে ভরা গ্রাম প্রকৃতি যেন সবসময় শান্ত সুনিবিড় মমতাময়ী ভালোবাসার এক জীবন্ত নিদর্শন।গ্রামের প্রতি আমার আবেগ এত বেশি তাই তো মনের আকুল অনুভূতি দিয়ে যা মনে আসে তাই ব্যক্ত করি অকপটে।
গ্রামের মানুষ তেমন হাড় ভাঙা পরিশ্রম করে সোনালী ধানে ফসলকে রাঙিয়ে সেই ধান দিয়ে নিজেদের অন্ন নির্বাহ পাশাপাশি শহরের মানুষের অন্নর যোগান দেয়। এক কথায় তাদের সীমাহীন ভালোবাসায় ফলানো সবুজ ভরা ফসলের সব কিছু সকল মানুষের বেঁচে থাকার উৎস হিসেবে কাজ করে। তার তাদের অবদানও ভুলার নয়।
তাই আমি সব সময় গ্রামের প্রকৃতির পাশাপাশি গ্রামের ফসলের মাঠ, নানা গ্রামের দৃশ্য নিয়ে বেশি শেয়ার করি।

https://i.imgur.com/aQec6OS.jpg




Place details ...
Village : Rudrapur
Post: Nabapally
District : North 24 parganas
State :West Bengal
Country :India
Phone Camera: Mi A1
Capture date : 25-09-2018
Follow me.
Regard, @simaroy
Post link is given below ..
https://main.weku.io/community-deals/@simaroy/half-dozen-rural-views-pictures

