বর্ধমানে ভাতের অভাব নেই?

S
simaroy
গতকাল বাবা মা আমি ধান কুড়াতে গিয়েছিলাম। আসলে বর্ধমানকে ভারতবর্ষের ধানের গোলা বলা হয়। ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান বর্ধমানে উৎপাদন হয়। বর্ধমানে ধান চাষ করা প্রায় অধিকাংশ জায়গায়।  

কথায় আছে , বর্ধমানে নাকি কেউ না খেয়ে মরে না। মানে বর্ধমানে ভাতের অভাব নেই। কথাটা একদম সত্যি কথা। তাঁর জন্য খুব পরিশ্রম করতে হয়। তাঁর বিনিময়ে বিনা পুঁজিতে সোনালী ধান পাওয়া যায়। কৃষকরা যখন ধান কেটে  নিয়ে যায়। তাঁর পরও মাঠে অসংখ্য ধান কাটতে যেয়ে পড়ে যায়। অনেক মানুষ সেই ধান খুটতে যায়। আমরাও বর্ধমানে এসে ধান খুটতে যাচ্ছি। 

এটা একদম সত্য , যে কাজ কোনোটা ছোটো নয়। এই জন্য আমি একজন ভার্সিটি স্টুডেন্ট তবুও মাঠে ধান খুঁটছি। যদি কিছু ধান পাওয়া যায়।তবে কিছুটা পরিবারের জন্য সপোর্ট হবে। আমরা যখন পরিবারের সদস্য হয়ে যায়। তখন আমার বলে কিছু থাকে না। আমাদের হয়ে যায়। সত্যি পরিবারের মানুষের জন্য কিছু করতে পেরে ভালো লাগে। সবাইকে আগে নিজের পরিবারের দিকে খেয়াল রাখতে হয়। সেটাও আজ অনেকেই রাখে না। আমরা রাখতে পারে মনের সন্তুষ্টি পায়। এই রাখাটা সবার বিশেষ দরকার বাবা মার বয়স বাড়ছে। আমাদের উপর অনেক দায়িত্ব ।একটা কোনো কাজে ঢুকে বাবা মার কষ্ট টা লাঘব করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। সাথে কমিউনিটিতে ঢুকে যে সাপোর্ট পাচ্ছি। আমার মত গরিব পরিবারের জন্য এটা বিরাট ঢাল হয়ে দাঁড়িয়ে। যে সমস্ত আমার প্রিয় কাছের মানুষের দ্বারা আজ কমিউনিটিতে ঢুকতে পেরেছি। তাদের সহযোগিতা ও।আমাকে চলার পথে অনেক কষ্ট লাঘব করছে  সবসময়। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো এবং অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। এছাড়া অনেক বিদেশি মানুষের সবসময় সহযোগিতা আমাকে চলার পথে কষ্ট লাঘব করছে। তাদের প্রতি আমার বুক ভরা অভিনন্দন ও ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ তাদের জন্য।


গতকাল যখন ধান খুটেছি আমার acitifit app এক্টিভ ছিলো। আমি গতকাল অনেকটা হেঁটেছি ,ধান খুটতে গেলেও হেঁটে হেঁটে খুটতে হয়। 



Capture by @simaroy

Regards @simaroy

Comments