My original bengali poetry :একাকীত্ব
https://i.imgur.com/5azEKZh.jpg
Image link..
https://goo.gl/images/gYQ4HE
ভালো লাগে কি কারো থাকতে একাকী?
সবার প্রয়োজন হয় বন্ধু সখী।
পৃথিবীতে কেউ আপন , কেউ হয় পর
একাকী থাকা বাস্তবে খুবই কষ্টকর।
একাকীত্ব মানুষকে তৈরি করে অলস,
সুপ্ত আত্মা জাগ্রত করতে ফেলতে হবে বাইরের খোলস।
অনেকে হয়তো বুঝবে না আমার বলা কথা,
একা থাকে যে সেই বুঝে একাকী থাকার ব্যথা।
একা থাকা সম্ভব নয় এই পৃথিবীতে,
সঙ্গী দরকার জীবনের সর্বক্ষেত্রে।
ভালো সঙ্গী জীবনের সর্বত্র প্রয়োজন,
জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গী নির্বাচন।
মানুষের কাজের প্রতিটি পদে
কোনো কাজ সম্পূর্ণ হয় না সঙ্গী বাদে।
কেউ চায় না তাই একা থাকতে,
একা থাকতে চায় যে, তাকে হয় কষ্ট ভুগতে।
প্রতিটি মানুষ কিছু না কিছু কিছুতে হতে চায় শ্রেষ্ঠ,
কোনো না কোনো কারণে সে ইচ্ছা অনেকের হয়ে যায় নষ্ট।
পৃথিবীর মানুষ থাকে এখন সুযোগের অপেক্ষায় ,
প্রকৃতপক্ষে পৃথিবীতে কেউ কারো নয়।
মানুষের মনে জন্মেছে প্রচণ্ড লোভ,
মানুষে মানুষে বাড়ছে নিত্য নতুন ক্ষোভ।
তবুও পৃথিবীতে একা যায় না চলা,
সবাইকে নিয়ে তো জগতের কর্মশালা।
Post link...
https://steemit.com/poetry/@simaroy/3e51bk-my-original-bengali-poetry
Follow me.
Post link...
https://main.weku.io/community-deals/@simaroy/74tahn-my-original-bengali-poetry

