সরস্বতী পূজার কিছু ছবি

হিন্দু ধর্মের বহুমুখী পূজার মধ্যে প্রধানতম পূজার মধ্যে একটি হলো মা দেবী সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা করা হয়।
সরস্বতী মা হলো আমাদের বিদ্যার দেবী। সমস্ত হিন্দু ধর্মের মানুষ তাকে বিদ্যার দেবী হিসাবে অতি শ্রদ্ধা ও ভক্তির সাথে মাকে পূজা করে থাকে। এই দিনটি বিভিন্ন প্রতিষ্ঠান , ক্লাব,এবং বাড়িতে এই পূজা করা হয়। এই দিনটি সবাই খুব আনন্দ উপভোগ করে মাকে ঘরে তুলে পূজা করে। তাঁর মানে সকলে এই দিনটি উপোস করে অঞ্জলী দেয়। মার কাছে মন বাসনা কামনা করে।
সমস্ত ধর্মের মানুষও এই পূজায় থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাব ও সব সম্প্রদায়ের মানুষ মিলে মিশে এক অনাবিল সুখ অনুভব করে। খুশিতে দিনটি কাটে।
আমি এই বছর এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম অঞ্জলী দিতে। অবশ্য এত দিন মাকে যতবার অঞ্জলী দিয়েছে সব বার দুপুরের মধ্যে দিয়েছি।কিন্তু এবছর বিকালে দিলাম।তার কারণ ঠাকুর পরে এসেছিল। আমি সকাল দুপুর না খেয়ে অঞ্জলী দিয়েছিলাম। কিন্তু মায়ের জন্য এটা যেন কোনো কষ্টই নয়। যখন অঞ্জলী দেয় তখন যেন এক স্বর্গীয় অনুভূতি পাই। যেন মায়ের আশীর্বাদ পেলাম পুরুপুরি ভাবে।এই বিশ্বাস আমাদের অনাদিকাল থেকে চলে আসছে। মা আমাদের বিবেক বুদ্ধি এক ততা বিদ্যার যাবতীয় শক্তির উৎস।আমি অঞ্জলী দেয়ার সময় কিছু ছবি আমার ফোনে তুলেছিলাম। এখন আমি সকলের কাছে সেই ছবি গুলি শেয়ার করবো।



সকলকে নমস্কার
Post link is given below ..
https://main.weku.io/community-deals/@simaroy/4iibtb

