My original bengali poetry :স্বয়ং কিছু প্রশ্ন

S
simaroy
![IMG_20180828_114712.jpg](https://cdn.steemitimages.com/DQmew8kLbNreLEQfsULptPrH5tEMwXHBB9WQk9RNb6pZ2gA/IMG_20180828_114712.jpg) কিসের এত অহংকার, কিসের এত রূপের বড়াই নিজেকে দেখেছিস এক বার তুলনায় বসিয়ে? হেঁটে চলার মাঝে তো শুধুই পেয়ে সমালোচনার ঝড় বার বার জেগে জেগে অবাস্তব স্বপ্নের রাজ্য হারানো, প্রতিফলন শরীরের বার্ধক্যজনিত বিরল অনুভূতি। শরীরে অন্তরালে বাসা বাঁধে নেই কোনো বিরাট কোন কীট? তবুও মানুষের ভিড়ে হারিয়ে ফেলে রোগাটে ডাক। তবুও জানি সুস্থ আছিস, একাকীত্বে ভালো আছিস। অসংখ্য ভিড়ে মাঝে নিজেকে দাঁড়িয়ে থাকবি- নিজেকে সাধনায় মুড়িয়ে বাসনাশুন্য অগ্রসর! পারবি জানি ? অনেক খারাপ চেহারায় কাছাকাছি যেতে মনলজ্জার বাঁধা ভেঙে ফেল সকল অহংকার সকল সংক্রিনতা আত্ম ইচ্ছা গুলো পূরণে অবিরাম এগিয়ে চলার প্রয়াসের লড়াই ময়দানে ঝাঁপিয়ে পড়। দেখবি যে অবাস্তব স্বপ্নের রস আস্বাদনের মিষ্টি অনুভূতির সাগরে ভেসে যেয়ে স্বর্গীয় আনন্দে পারিজাত ফুলের বাগানে নৃত্য করবি। Regards @simaroy

Comments