26 March Independence Day- Bangladesh

S
simaroy
https://i.imgur.com/3OY5joy.jpg Image source .. https://images.app.goo.gl/BvjSqvtA67K52auZ8 সারা পৃথিবীর মানচিত্রে বাঙালি জাতির সম্মান আজ অনেক গর্বের সাথে বেজে ওঠে । সমস্ত মানুষের কাছে বাঙালির অনেক ঐতিহাসিক দিনগুলির মধ্যে আজ এই দিনটি খুব স্মরণীয় একটি দিন। বহু রক্ত মাখা সংগ্রামের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আজ বাংলা জাতি পেলো তার স্বাধীনতা। 1947 সালে ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানের একটি অংশ হিসেবে বাঙালির পূর্ব পাকিস্তান লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের নানা অত্যাচারের ফলস্বরূপ বাঙালি জাতি কোনঠাসা হয়ে পড়ার দিকে ধাবিত করার চেষ্টা করলে । বাংলার সকল মানুষে নিজেদের অধিকার রক্ষার দাবিতে ঝাঁপিয়ে পড়ে। 1952 সালে ঢাকার রাজপথে নেমে ছাত্ররা মিছিল করে পুলিশের গুলিতে অনেক বীর মুক্তিযোদ্ধা মৃত্যু হয়। রফিক শফিক জব্বার আরও অনেকের। এই দিন বাংলাদেশ 21 ফেব্রুয়ারি হিসাবে পালন করা হয়। আবার পৃথিবীর মানচিত্রের এই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ।অনেক দেশে। বাঙালি জাতি তার স্বাধীনতাই সূর্য ছিনিয়ে আনতে 1971 সালে যুদ্ধ শুরু হয়। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি দের উপর ঝাপিয়ে পড়ে । শেখ মুজিবর রহমানকে বন্দি করে নিয়ে যাওয়া হয় করাচিতে। পাকিস্তানি সৈনিক হাতে গ্রেফতার হওয়ার পূর্বে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর এই ঘোষণা দেশবাসীর জানানোর জন্য চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা এম এ হান্নান 26 মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার থেকে তা প্রচার করেন। অবশেষ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়। 16 ডিসেম্বর বাংলার বিজয় হয়। এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। আজ 26 মার্চ বাঙালি জাতির স্বাধীনতা দিবস হিসেবে সারা বাংলাদেশে এই দিনটি অতি শ্রদ্ধার পালিত হচ্ছে। এবং সবচেয়ে হয়েও থাকে। সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Post link.. https://main.weku.io/bengali/@simaroy/26-march

Comments