ধনে পাতা দিয়া পাকা জলপাই ভর্তা রেসেপি।

S
sibli123

আসসালামু আলাইকুম। 

 

আজকে পাকা জলপাই ধনিয়া দিয়ে ভর্তার নতুন রেসিপি নিয়া আসলাম।

 

আশাকরি এভাবে ভর্তা করলে অসাধারন মজা লাগবে। চলুন শুরু করা যাক।

উপকরণঃ ১৫-২০ টি পাকা জলপাই,ধনে পাতা ৩০গ্রাম,বিট লবন, কচা মরিচ ৭-৮ টি,শুকনা মরিচ বাটা ১০গ্রাম, সরিষার তেল, পাকা তেতুলের রস ।

 

ধাপ ১ঃ প্রথমে জলপাই গুলো ভাল করে ধুয়ে একটি পাত্রে নিতে হবে। 

 

ধাপ ২ঃ তারপর আর একটি পাত্রে কাচা মরিচ, শুকনা মরিচ বাটা,বিট লবন ( পরিমান মতো), ধনে পাতা ও সরিষার তেল নিয়ে ঘুটনি দিয়ে ভালো করে ডলতে হবে। যতখন না প্রজন্ত সব মিহি আকার ধারন না করবে ততখন প্রজন্ত সঠিক ভাবে বাটতে হবে।

 

ধাপ ৩ঃ অন্য পাত্রে রাখা জলপাই গুলো হাত দিয়া ভালো ভাবে ভর্তা করতে হবে।চাইলে কেউ জলপাই এর বীজ গুলো আলাদা করতে পারেন। কিন্তুু আমি আলাদা করিনি। সব গুলা জলপাই থিক করে ভর্তা করা হলে উপরে সামান্য পরিমান লবন ছিটিএ ভালো করে ডলতে হবে। 

image:  www.google.com

 

ধাপ ৪ঃ পাকা তেতুল একটি পাত্রে পানি নিয়া ভিজিয়া রাখতে হবে।১৫-২০ মিনিট পারে বিজিএ রাখা পানি গুলোর খুব সামান্য পরিমান জলপাই এর সাথে যোগ করতে হবে।

 

ধাপ ৫ঃ জলাপাই বাটা গুলাতে আগের তৈরি করা ধনিয়াপাতা বটা ও মরিচ বাটা টা যোগ কতে হবে। তারপর হাত দিয়া ভালো করে মিশাতে হবে। যতখন না প্রজন্ত ভালো ভাবে মিশে যাচ্ছে ততখন প্রজন্ত ডলতে হবে।

 

ধাপ ৬ঃ এইবার জলপাই ভর্তা টা খুব ভাল করে একসাথে করে ফ্রিজের নরমালে ৩০ মিনিটের জন্ন্যে রেখে দিতে হবে। ৩০ মিনিট পর বের করে পরিবেশন করুন। ফ্রিজে রাখার জন্ন্যে অসাধারণ এক সাধ চলে আসবে।

 

 

 

আশা করি এভাবে জলপাই ভর্তা 

 করলে অসাধারন সাধ পাওয়া যাবে 

 

আজকের রেসেপি এতটুকুই ছিলো।  

  সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Comments