আমার স্কুল জীবন

S
shovon10

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমার স্কুল জীবন নিয়ে আলোচনা করবো ।আশা করি সকলের ভালো লাগবে। আপনাদের মাঝে আমি সব সময় নতুন কিছু আনে থাকি এটা সকলে জানেন আপনাদের পাশে আছেন বলে আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছি। কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।

আমার প্রথম স্কুল জীবন শুরু হয়েছিল ছয় বছর বয়সে। প্রথম স্কুলটি ছিল নতুন করি সেখানে আমি প্লে থেকে পড়াশোনা শুরু করি। আমি সেখানে ওয়ান পর্যন্ত পড়াশোনা করে তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি হই। সেই বিদ্যালয় আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমি তখন অনেকটাই বড় হয়েছিলাম। আমার সেখানে অনেক নতুন বন্ধু হয়। আমি প্রতিদিন স্কুলে যেতাম। আমার বাড়ির পাশে অনেক বন্ধু থাকার কারণে মা-বাবাকে স্কুলে নিয়ে যেতে হত না। আমি তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর পড়াশোনা করে। নলডাঙ্গা তে চলে যায় কারণ আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাকে নাটোর থেকে লাগাতে বদলি করা হয়। তাই বাধ্য হয়ে আমাদের সকল পরিবার পরিজন নিয়ে সেখানে চলে যেতে হয়। আমি নলডাঙ্গা সরকারি বিদ্যালয় ক্লাস চতুর্থ শ্রেণীর ভর্তি হই। এটা আমার বাবার স্কুল ছিল। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার স্কুলে পড়ার কারণে তিনি আমাকে নজরে মধ্যে রাখতেন এবং খেয়াল রাখতেন।সেই স্কুলে আমার রোল ছিল তিন। আমি পঞ্চম শ্রেণিতে  উত্তীর্ণ হলাম। আমি সমাপনী পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। বাবাকে আবার নলডাঙ্গা থেকে নাটোরে বদলি করা হয়। আমি নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। সেই পরীক্ষায় আমি চান্স পাই নাই। তাই  ষষ্ঠ শ্রেণীতে গ্রীন একাডেমী স্কুলে অধ্যায়ন শুরু করি সেখানে এক বছর ছিলাম। পরের বছরই সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষার ভর্তি পরীক্ষা দেই। আমি দ্বিতীয়বার সেই পরীক্ষায় সফল হই এবং সপ্তম শ্রেণীতে ভর্তি হই। সেখানে ভর্তি হতে পেরে নিজের কাছে অনেক আনন্দ লাগছিল। কারণ এই বিদ্যালয়ে অনেক প্রতিযোগিতা হয় সবার দ্বারা এই বিদ্যালয়ে পড়া সম্ভব ওঠেনা। কিন্তু আমি এই বিদ্যালয়ে পড়তে পারছি। আমার মা, বাবা, ভাই, বোন সকলেই অনেক খুশি ছিল। এই বিদ্যালয় নিয়ে আমার স্মৃতি হয়ে গেছে। এই বিদ্যালয় আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ও ভালো বন্ধুদের সাথে  সময় কাটিয়েছি। যা কখনো পারবোনা এই বিদ্যালয়ের কথা মনে পড়লে নিজের কাছে অনেক কষ্ট লাগে যা ভাষায় প্রকাশ করা যাবে না।আশা  করি আমার স্কুল জীবনে আপনাদের কাছে অনেক ভালো লাগছে সবাই আমার সাথে  থাকবে। ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ।

ছবিটি আমার ফোন দিয়ে তোলা হয়েছিলো।

Comments