তথ্য যোগাযোগের মহাসড়কে বাংলাদেশ

S
shovon10

শিল্প বিপ্লবের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নজিরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যে জাতি তথ্য প্রযুক্তিতে যত বেশি দক্ষ, তাদের সার্বিক অবস্থাও তত বেশী উন্নত। বিশ্ব পরিমন্ডলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে হলে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। অল্প সময়েই এদেশে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশ বর্তমানে তথ্য যোগাযোগের মহাসড়কে অবস্থান করছে।

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইংরেজি প্রতিশব্দ হলো Information and Communication Technology (ICT)। প্রযুক্তি ব্যবহার কেন্দ্রিক তথ্য আদান-প্রদান ও যোগাযোগ আইসিটির মূলকথা। এর মধ্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ বা আদান-প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে এক কথায় বলা হয় Information Technology (IT)। অন্যদিকে এসব প্রযুক্তিকে ব্যবহার করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক যোগাযোগ রক্ষার প্রক্রিয়াকে নিয়ে গড়ে উঠেছে Communication Technology বা যোগাযোগ প্রযুক্তির ধারণা। টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স, ইলেক্ট্রনিক মেইল, ইন্টারনেট ইত্যাদি প্রধান প্রধান যোগাযোগ প্রযুক্তির উপাদান।

ও স্বরূপ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশাল উন্নতির ফলে কোনো কিছু প্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে, তেমনি অতি দ্রুত যোগাযোগ করা যাচ্ছে। বিশ্বময় কম্পিউটারের বিস্ময়কর বিস্তৃতির সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটেছে। তথ্য প্রযুক্তির এ বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন ক্যাবলের সহায়তায়। ইন্টানেট এবং ই-মেইলের মাধ্যমে সারাবিশ্বের নাগরিক সমাজ একে অন্যের অতি নিকটে চলে এসেছে। ইন্টারনেটের আওতায় ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো বিষয়ে পুস্তুক, পত্রিকা, ম্যাগাজিন ও টিভি চ্যানেলে থেকে যেকোনো তথ্য সংগ্রহ সম্ভব হচ্ছে। সারাবিশ্বের অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, সমৃদ্ধ গবেষণাগার, সংবাদ সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ কোটি কোটি ব্যাক্তি কম্পিউটারের সাথে ইন্টারনেটে যুক্ত হয়ে এ মহাযোগাযোগ গড়ে তুলেছে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত প্রসারমান ও মূল্যবান শিল্প। তাই একবিংশ শতাব্দীর জটিল ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিযোগিতামূলক এ বিশ্বে টিকে থাকতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের কোনো বিকল্প নেই। সরকার, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ।

Comments

Hi shovon10

 

I have noticed that your post is plagiarised. Therefore I have downvoted your post. Please consider writing unique/personal content to receive upvotes from the community.

 

 

 

Source of plagiarised content: 

https://m.facebook.com/977294965618882/posts/4030470560301292/

 

 

Tips to improve: 

 

1. Don’t copy and paste 

 

2. Don’t use tools to rewrite other people's content. 

 

3. Write unique or personal content instead. 

 

Good luck!!