গরমে সব্জি নষ্ট হয়ে যাচ্ছে? কী ভাবে রাখলে দীর্ঘ দিন ভাল থাকবে?

S
shimi

গরমে একসঙ্গে অনেক সব্জি এনে রেখে দিলে পচে যেতে পারে । সঠিক পদ্ধতিতে শাকসব্জি সংরক্ষণ না করলে পুষ্টিগুণ বজায় থাকে না।

শাকসব্জি শরীরের যত্ন নেয়। সুস্থ থাকতে সাহায্য করে। এর জন্য প্রয়োজন শাকসব্জি সঠিক সংরক্ষণ। সারা সপ্তাহে বাজার করার সময় পান না অনেকেই। ফলে সপ্তাহান্তে বাজার থেকে একেবারে প্রয়োজনীয় শাকসব্জি, ফলমূল অনেকেই মজুত করে রাখেন। বিশেষ করে এই গরমে একসঙ্গে অনেক সব্জি রেখে দিলে পচে যেতে পারে। সঠিক পদ্ধতিতে শাকসব্জি সংরক্ষণ না করলে রান্না করা পর্যন্ত তার পুষ্টিগুণ বজায় থাকে না।

শাকসব্জির পুষ্টিগুণ বজায় রাখতে কোন উপায়গুলি মেনে চলবেন?
সব্জি বাড়িতে এনে অনেকেই ঝুড়িতে বা অন্য কোনও পাত্রে রেখে দেন। তাতে সব্জি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সব্জির পুষ্টিগুণও চলে যেতে পারে। শাকসব্জি, ফলমূল তাজা ও সতেজ রাখতে সেগুলি ফ্রিজে তুলে রাখুন। কিংবা সুতির নরম কাপড় ভিজিয়ে নিয়ে তাতে সব্জিগুলি মুড়ে রাখতে পারেন। তবে এই টোটকা সব সব্জির ক্ষেত্রে প্রযোজ্য নয়। টমেটো বা লঙ্কা এ ভাবে লিখলে নষ্ট হয়ে যেতে পারে। একান্তই প্লাস্টিকের ব্যাগে রাখলে ব্যাগে দু-একটা ছিদ্র করে রাখতে পারেন।

Comments