ডাঃ মেহরং বালোচ তিনি পাকিস্তানের বেলুচিস্তান(বর্তমান স্বাধীনতা দাবি করা বেলুচিস্তান) প্রদেশের একজন মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ।
তিনি ২০২৩ সালে বেলুচিস্তান এর সাধারণ মানুষদের নিয়ে দীর্ঘ পথ হেঁটে পাকিস্তানের ইসলামাবাদে এসে একটি সমাবেশে বলেছিলেন এটি বাংলাদেশ নয়। বাংলাদেশ যখন নিপীড়িত ছিল তখন তারা বিভক্ত হয়ে গিয়েছে তবে বেলুচিস্তান নিপীড়নের শিকার হবে না এখানের মানুষ সর্বদা স্বাধীনতা চায়, বাংলার মানুষ পাকিস্তান আর্মিদের সহায়তা করলেও এখানের মানুষ কখনোই করবে না। অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে বেলুচিস্তানের মানুষের আস্থার ভরসা হয়ে ওঠেন তিনি।
বেলুচিস্তান এর মানুষের সংগ্রাম আজ থেকে নয়, প্রায় এক দশকের সংগ্রাম কিন্তু সঠিক সূরাহ পায়নি তারা। বাংলাদেশের ক্ষেত্রে ষড়যন্ত্র হলেও বেলুচিস্তান এর ক্ষেত্রে হচ্ছে অন্যায়। বাংলাদেশে ভারতের হাত থাকলেও সেখানে রয়েছে আমেরিকার কঠিন একটা চাল। এর প্রধান কারণ হলো সেখানে রয়েছে খনিজ সম্পদে ভরপুর বিশেষ করে কয়লা এবং তামা সহ বেশ কিছু খনিজ সম্পদ রয়েছে এই প্রদেশে।
পাকিস্তানের উন্নয়ন মূলত এই প্রদেশের সম্পদ দিয়ে তবে সবচেয়ে বেশি বঞ্চিত এই প্রদেশ। একই সাথে এই প্রদেশ ইরানের ও রয়েছে। এখানে আমেরিকা একটি শর্তের মাধ্যমে এই অঞ্চলের খনিজ সম্পদ শোষণ করছে, যা পাকিস্তান ছেড়ে দিলেও এই অঞ্চলের মানুষ ছাড়তে প্রস্তুত নয়।



