নাটোরের লালপুরে এক লাখ টাকা চাঁদা দাবি ও শারীরিক সম্পর্কের কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় এক নারী উদ্যোক্তার বাড়িতে অগ্নিসংযোগ এবং ফসল কাটার অভিযোগ উঠেছে বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী শাহনাজ বেগম নামে এক নারী উদ্যোক্তা লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনছার আলীর ছেলে মো. আশিক হোসেন ও মো. বুলন হোসেন।



