রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় আটককৃত সিদ্বার্থ ও মুগ্ধের শরীরে মাদকের অস্তিত্ব মেলেনি৷ জানিয়েছেন রংপুর মেট্রোপলিটনের উপকমিশনার সনাতন চক্রবর্তী৷
অবশ্য এত দিন পর প্রস্রাব পরীক্ষায় আগে সেবন করা মাদকের উপস্থিতি সাধারণত শনাক্ত হয় না। ফলে পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার অর্থ এই নয় যে, অভিযুক্তরা হত্যাকাণ্ডের আগে বা পরে মাদক সেবন করেননি।



