মাল্টি ফাইবার কি,?
মাল্টি ফাইবার এর কাজ কি,?
মাল্টি ফাইবার কি কি টেস্টে ব্যাবহৃত হয়,?
মাল্টি ফাইবার মূলত টেক্সটাইলের Quality Control (QC) এবং Laboratory সেক্টরে ব্যবহৃত হয়।
যেসব সেক্টরে বেশি ব্যবহৃত হয়:
Textile Dyeing Industry
Garments Industry
Textile Testing Laboratory
Buying House / Third-party Testing Lab (যেমন: Intertek, SGS, Bureau Veritas)
কেন ব্যবহার করা হয়?
ফ্যাব্রিক বা গার্মেন্টসের Colour Fastness (রঙের স্থায়িত্ব) পরীক্ষা করার জন্য, অর্থাৎ রঙ অন্য ফাইবারে ছড়ায় বা দাগ ফেলে কিনা তা যাচাই করতে।
মাল্টি ফাইবার (Multifiber Fabric) কী?
মাল্টি ফাইবার হলো একটি স্ট্যান্ডার্ড টেস্ট ফ্যাব্রিক, যেখানে একসাথে বিভিন্ন ধরনের ফাইবার (যেমন: Cotton, Wool, Nylon, Polyester, Acrylic, Acetate) থাকে। এটি ডাই বা রঙ অন্য ফাইবারে ছড়ায় কিনা তা পরীক্ষা করতে ব্যবহৃত হয়।
মাল্টি ফাইবারের কাজ কী?
রঙ অন্য ফাইবারে লেগে যায় কিনা (Staining) পরীক্ষা করা।
বিভিন্ন ফাইবারে রঙের প্রভাব মূল্যায়ন করা।
ডাইং/ওয়াশিংয়ের গুণগত মান নিশ্চিত করা।
মাল্টি ফাইবার কোন কোন টেস্টে ব্যবহৃত হয়?
Colour Fastness to Washing
Colour Fastness to Rubbing (Crocking) (মূল্যায়নের সময়)
Colour Fastness to Perspiration (ঘাম)
Colour Fastness to Water
Colour Fastness to Sea Water
Colour Fastness to Saliva
Md. Sadiqur Rahman Supto
Textile Testing Laboratory (PWPL LAB) Ananta Companies.



