হল দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে পোস্ট: ঢাকা কলেজে ছাত্রশক্তি নেতাকে পিটিয়েছে ছাত্রদল

হল দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রশক্তির এক নেতাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।



মারধরের শিকার ভুক্তভোগী মো. রিফাত জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার নেতা। অন্যদিকে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠা ছাত্রদলের নেতারা হলেন ঢাকা কলেজ ছাত্রদল আহ্বায়ক সদস্য রিফাত হোসেন, ওহীদ ফরাজী ও ছাত্রদল কর্মী তামিম হোসেন।

Comments