ব্যক্তিগত এক কাজে প্রচন্ড গরমের মধ্যে আজকে দুপুরের দিকে যাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সাধারণত কোন জায়গায় গেলে আমার প্রথমত আশেপাশে মসজিদের কথা মাথায় আসে। তাই চলে গেলাম সেন্ট্রাল মসজিদে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে এর আগেও বহুবার আসা হয়েছে, তবে আজকের অনুভূতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন।
প্রথমবারের মতো সেন্ট্রাল মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার দারুণ অভিজ্ঞতা পেলাম। তীব্র গরমের পর মসজিদে প্রবেশ করতেই যে প্রশান্তির হাওয়া মন ও প্রাণ ছুঁয়ে গেল, তা সত্যিই বর্ণনাতীত। ইবাদত-বন্দেগির জন্য পরিবেশটা এখন আরও অনেক বেশি সুশৃঙ্খল এবং স্বস্তিদায়ক মনে হচ্ছে।
এই মহান এবং মহতী উদ্যোগের পেছনে যাদের অবদান, শ্রম ও প্রচেষ্টা রয়েছে—তাদের প্রত্যেককে অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তায়ালা আপনাদের এই উত্তম কাজকে কবুল করুন এবং এর উত্তম প্রতিদান দান করুন। আমীন।



