১। ২৫ টাকা ইউনিট বিদ্যুৎ না, ডলারের দাম বাড়ার সাথে সাথে ইউনিট প্রতি বিদ্যুতের দাম আরো বাড়বে৷
২। চুক্তি অনুযায়ী DNCC প্রতিদিন ৩,০০০ টন ময়লা সাপ্লাই করবে৷ সাপ্লাই এর কম করলে টন প্রতি ৫০ ডলার করে পেনাল্টি দিতে হবে৷ এতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম আরো বাড়বে৷
৩। DNCC এর ময়লা ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৩২ সালে ময়লা ব্যবস্থাপনার খাতভিত্তিক যেই পরিমাণ ধরা হয়েছে, তাতে আমিনবাজার প্রজেক্টে দৈনিক ৩ হাজার টন ময়লা সাপ্লাই করার মতো ময়লা DNCC এর কাছে থাকবে না৷ ফলে ২০৩২ সাল থেকেই টন প্রতি কম ময়লা সাপ্লাই করার জন্য বাংলাদেশকে পেনাল্টি দিতে হবে৷



