বিমানবন্দর থানা বিএনপি-ছাত্রদল নেতাদের নেতৃত্বে প্রবাসীর স্বর্ণ ছিনতাই!



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রবাস ফেরত এক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাই করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।


গত ২৮ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক রুবেল।

Comments