একটি বড় সংগঠন তাদের নিজস্ব কোনো গণতান্ত্রিক ক্ষমতা নেই!

একটি বৃহৎ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হলেও নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের নিজস্ব কোনো গণতান্ত্রিক ক্ষমতা নেই!



মাদার পার্টির চেয়ারম্যান আর প্রভাবশালী নেতাদের অনুগ্রহই যেন শেষ কথা। পদ পেতে নেতার পেছনে দৌড়, ভাড়াটে লোক এনে মিছিলের শক্তি প্রদর্শন আর কার সঙ্গে কত বড় নেতার যোগাযোগ এসবই যেন একমাত্র যোগ্যতার মাপকাঠি।


সাধারণ শিক্ষার্থীদের সাথে এদের কোনপ্রকার সম্পর্ক কিংবা কোনো জবাবদিহি নেই। ফলে এদের দ্বারা শিক্ষার্থীবান্ধব রাজনীতির বদলে নেতার তোষামোদি, নেতার নামে স্লোগান, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ক্ষমতা পাকাপোক্ত করাই যে অগ্রাধিকার পাবে, সেটাই স্বাভাবিক।

Comments