TDEA এটি এমন একটি সংগঠন যার শুধুমাত্র ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের একত্রিত করার জন্য গঠন করা হয়েছে। এটা একটা দীর্ঘ ইতিহাস যা ধীরে ধীরে একটি সংগঠনের রূপান্তরিত হয়েছে।
২০২৪ সালের অক্টোবর মাস তখন, বস্ত্র অধিদপ্তরে টেক্সটাইল ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করছিল একদল সুবিধাবাদীরা। আর সেই সময় আমাদের প্রথম পরিচয় হয়, সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সেই দিনের প্রথম আমরা ঢাকার শিল্প এলাকা কাওরণ বাজারের বিটিএমসি ভবনের বস্ত্র অধিদপ্তরে সাক্ষাৎ করি। সেদিন আমরা বুঝতে পেরেছিলাম আমাদের ঐক্য খুবই শক্ত তাই আমাদের একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে।
সুবিধাবাদী মহল যখন অন্যায় ভাবে মহাসড়ক অবরোধ করে ঠিক তখনই আমরা পাল্টা কর্মসূচি ঘোষণা করি " বাংলাদেশ টেক্সটাইল কারিগরি বিপ্লবী ছাত্র ফ্রন্ট" নামে একটি ফেসবুক গ্রুপ থেকে আমাদের এ দিকনির্দেশনা গুলো আসতে থাকে। সেই সময় আমরা ছয় দফা দাবি পেশ করি। একটা সময় আমরা আন্দোলনে কিছুটা সফলতা পাই তবে আমাদের এই আন্দোলনে কোন প্রকার জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। আজকে খুব দুঃখের সাথে বলতে হয় সেদিন যদি ক্যাম্পাসের প্রত্যেকটা ছোট ভাই আমাদের সাথে থাকতো তাহলে আমরা আমাদের ছয়টি দফায় আদায় করে নিতে পারতাম।
এখানে উল্লেখ্য যে ইন্টার্নশিপ ভাতা আমাদের একটি দফা ছিল যেটা বাস্তবায়িত হয়েছে তবে এর সুবিধা আমরা ভোগ করতে পারিনি কিন্তু যারা আমাদের মাঠে নামা দেখে হাসাহাসি করত তারা ঠিকই এর সুবিধা ভোগ করছে। তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই কারণ আমরা কখনো নিজেদের পাওয়ার জন্য কোন কিছু করি না বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে সেই উদ্দেশ্যে কাজ করি। আজ আমরা ডিপ্লোমা ইন টেক্সটাইল এর সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছি।
এই সংগঠন কর্তৃক আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততার সাথে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
— যুগ্ম-আহ্বায়ক
টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স -টিডিইএ
Textile Diploma Engineer's Alliance-TDEA



