পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে দেড় বছরের ছেলেসন্তানকে বিক্রি

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে দেড় বছরের ছেলেসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরিবারের দাবি, আইফোন কেনার জন্য শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।



শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযোগ ওঠা বাবার নাম মো. মারুফ। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ঘটনার পর তিনি ঢাকায় অবস্থান করছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Comments