আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির দাবি, স্থানীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান, নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের প্রার্থী হওয়ার সুযোগ দেয়া যাবে না এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।



