ঘরোয়া পদ্ধতিতে মাছ দিয়ে কচু রান্নার রেসিপি।

S

হ্যালো খাদ্য প্রিয় বন্ধুরা,

আসসালামুআলাইকুম,হ্যালো serey.bd বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।

আমি শারমিন সুলতানা,আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সকলের পরিচিত একটি সবজি কচু দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপি রান্না করা যায়।

কচু সবজিটি আমাদের গ্রাম অঞ্চলে খুবই পরিচিত। প্রথমে আমি কচু টা আমার বাসার পাশে ছোট একটি ক্ষেত থেকে সংগ্রহ করেছি।

আমি কচু টা 2 ফালি করেছি। এরপরে কচুটার খোলা ছুলে ফেলেছি। এরপরে রান্নার উপযোগী জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি।

রান্নার জন্য উপকরণ গুলো হল:-

1) পেঁয়াজ

2) রসুন

3) কাঁচা মরিচ

4) জিরা বাটা 

5) লবণ

6) হলুদের গুঁড়া

রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম।তেল হালকা গরম হলে তাতে রান্নার উপকরণ গুলো দিয়ে দিলাম। এবং কিছু সময় নাড়াচাড়া করলাম।

এরপরে কচু গুলো মসলার সাথে ভালো ভাবে কসিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মিনিট 3 এর মতো।

তারপর এতে 3 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরো 10মিনিট।তরকারির কারিতে আমি ভেজে রাখা কয়েক পিছ মাছ দিয়ে দিলাম যাতে তরকারিটা আরো সুস্বাদু হয়।

এরপর আরো 5 মিনিট রান্নার পর তরকারিটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। এরপর তরকারি টা রান্না শেষ করে নামিয়ে ফেললাম।

বন্ধুরা আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন রেসিপি টা কেমন হলো। আশা করি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ।আপনারা সকলে ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই প্রার্থনা করি সব সময়। আল্লাহ হাফেজ।

Comments