সম্প্রতি নাইজেরিয়ার বাজারে আত্মপ্রকাশ করেছিল বাজেট স্মার্টফোন, Tecno Spark 8৷ সংস্থা কিছু না বললেও তার পর থেকেই বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছিল যে, ফোনটির গন্তব্য এবার ভারতের দিকে। Tecno Spark 8 যে আগামী সপ্তাহে ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, সে কথাও শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনাকেই স্বীকৃতি দিল সংস্থা। আগামী ১৩ সেপ্টেম্বর ভারতে Tecno Spark 8 লঞ্চ করা হবে বলে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।
আগেই লঞ্চ হওয়ার কারণে, Tecno Spark 8-এর যাবতীয় তথ্যাবলীর বিষয়ে আমরা ওয়াকিবহল। ভারতে ফোনটির দাম হতে পারে ৮,০০০-৮,৫০০ টাকার মধ্যে। অনুমান সঠিক কি না, তা জানার জন্য আপাতত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা।

