বিড়ালেরও প্রাণ আছে, ক্ষুধা আছে। আপনার চোখে হতে পারে শুধু একটি নাম
আপনার চোখে হতে পারে শুধু একটি নাম। কিন্তু আসলেই কি তাই। আপনার যেমন প্রান আছে ঠিক তাদেরও আছে। আপনার যেমন শখ আল্লাদ আছে তাদেরও আছে। আপনার একটি পরিবার আছে, তাদেরও একটি পরিবার আছে। তাহলে বিড়াল দেখলে আপনি তাদের মারতে যান? তারা কি মার খাওয়ার জন্য আপনার কাছে আসে? নিশ্চয় তা নয়। হয়ত কোনো মা বিড়াল তার বাচ্চাদের খাবার যোগাড় জন্য আপনার কাছে আকুতি মিনতি জানায়। হয়ত কেউ তার সঙীনি এর জন্য খাবারের জন্য আপনার কাছে আসে। কেউবা আসে তাদের অসুস্থ মা/বাবা বিড়ালের খাবারের জন্য। ঠিক যেমন টা আপনি বা আমি করি। তাহলে আপনার তো তাকে মারার কোনো অধিকার নাই। আপনি খাবার যোগাড়ের জন্য এসব করতে পারলে বিড়াল করলেই মারা লাগবে? আপনি তাকে খাবার না দিতে পারেন তাতে কোন সমস্যা নাই। কিন্তু তাই বলে তাকে মারার অধিকারও আপনার নাই। হতে পারে সেই বিড়াল্টায় তার পরিবারের একমাত্র খাবার যোগান দাতা।

