My ancestral home is in Golapnagar village of Bheramara upazila in Kushtia district of Bangladesh. Our village is located at a distance of seven kilometers from Bheramara upazila on the banks of the river Padma, one of the main rivers of Bangladesh. The village has a huge river Padma on one side and vast fields on the other. In the middle is our beautiful village where we live in harmony with the villagers.
আমার পৈত্রিক নিবাস বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। আমাদের গ্রামটি ভেড়ামারা উপজেলা থেকে সাত কিলোমিটার দুরে বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা নদীর কুল ঘেষে অবস্থিত। এই গ্রামের এক পাশে বিশাল পদ্মা নদী এবং অন্যপাশে সুবিস্তীর্ণ মাঠ। মাঝখানে আমাদের এই সুন্দর গ্রামটি অবস্থিত যেখানে আমরা গ্রামবাসী মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করি।
Since both the river and the field are very close to our house, we sometimes go to the river or sit in the field to spend the afternoon. Cool air blows in both places, especially on hot days, which will bring a sweet feeling to your body.
যেহেতু আমাদের বাড়ি থেকে নদী এবং মাঠ দুইটাই খুব কাছে অবস্থিত, তাই মাঝে মাঝেই বিকেল বেলা সময় কাটানোর জন্য আমরা নদীর ধারে কিংবা মাঠের মধ্যে গিয়ে বসে থাকি। বিশেষ করে তীব্র গরমের দিনগুলোতে উভয় জায়গাতেই সুশীতল বাতাস বয়ে চলে, যা আপনার শরীরে এনে দিবে এক মধুর অনুভূতি।
I sometimes spend the afternoon on the river bank or in the field. Sometimes he goes there with friends, sometimes with his loved ones. Two days ago I went for a walk in the field with my wife. The two of us walked about six kilometers from our house. In this way we had a walk in the afternoon and the two of us were able to enjoy a beautiful time.
আমি মাঝে মাঝেই বিকেল বেলা নদীর পাড়ে কিংবা মাঠের মধ্যে গিয়ে সময় কাটায়। কখনো বন্ধুদের সাথে সেখানে যায়, কখনোবা নিজের প্রিয়জনের সাথে। দুইদিন আগে আমি আমার স্ত্রীর সাথে মাঠের দিকে হাঁটতে গিয়েছিলাম। আমরা দুজন হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দুরে চলে গিয়েছিলাম। এতে করে বিকেল বেলা আমাদের বেশ খানিক হাটাও হয়েছিল আবার সুন্দর একটা সময়ও উপভোগ করতে পেরেছিলাম দুজন।
About three hours before dusk, the two of us left the house. On the way we bought some food and soft drinks from a shop. Although there was a lot of wind in the field, we bought food so that our bodies would not be exhausted on a hot day.
সন্ধ্যা হওয়ার প্রায় তিন ঘন্টা আগে আমরা দুজন বাসা থেকে বের হয়েছিলাম। যাওয়ার পথে আমরা একটা দোকান থেকে কিছু খাবার জিনিস এবং কোমল পানীয় কিনে নিয়েছিলাম। যদিও মাঠের মধ্যে অনেক বাতাস ছিল, তবুও তীব্র গরমের দিনে আমাদের শরীর যাতে কাহিল হয়ে না পড়ে সেজন্যই মূলত খাবার গুলা কিনে নিয়েছিলাম।
There is a small culvert in the field. There we sat and talked and enjoyed the gentle breeze. I have traveled to many beautiful places since birth. But I got such a beautiful feeling from very few places. Sometimes greatness is scattered at the door of our house. But we do not look that way and travel a long way to get that pearl. It is very sad.
মাঠের মধ্যে ছোট একটি কালভার্ট আছে। সেখানেই আমরা দুজন বসে গল্প করেছিলাম এবং সুন্দর মৃদুমন্দ বাতাস উপভোগ করেছিলাম। জন্মের পর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি ভ্রমণ করেছি। কিন্তু এত সুন্দর অনুভূতি আমি খুব কম জায়গা থেকেই পেয়েছি। মাঝে মাঝে আমাদের ঘরের দুয়ারেই মহক্তা ছড়িয়ে- ছিটিয়ে থাকে। কিন্তু আমরা সেদিকে না তাকিয়ে সেই মুক্তা আহরণের জন্যই অনেক দুরের পথ পাড়ি দিয়ে বেড়ায়। এটা খুবই দুঃখজনক।
Anyway, ten minutes before dusk, we started for home again. And shortly after dusk the two of us returned home unharmed in the light darkness. It was a beautiful afternoon for me and my wife. Thanks.
যায়হোক, সন্ধ্যা হবার দশ মিনিট পূর্বেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা শুরু করি। এবং সন্ধ্যার নেশ কিছুক্ষণ পরে হালকা অন্ধকারের মধ্যে আমরা দুজন নির্বিঘ্নে বাড়ি ফিরে আসি। এটা একটা সুন্দর বিকেল ছিল আমি আর আমার স্ত্রীর জন্য। ধন্যবাদ।
I took these pictures where the two of us were sitting.
আমরা দুজন যেখানে বসেছিলাম সেখানে আমি এই ছবি গুলো তুলেছিলাম।
All photos are taken by my Samsung M21 mobile phone camera.

