ব্লকচেইন জগতে Serey একটা গুরুত্বপূর্ণ সাইট, এই সাইটের বাংলাদেশি প্লাটফর্ম হচ্ছে Serey BanglaDesh কমিউনিটি পোর্টাল, Serey BanglaDesh এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষদের সাথে নিয়ে Serey এর জগতে একটা ভাল অবস্থান তৈরী করা, সেই জন্য আপনাকে Serey BanglaDesh এর সাথে থাকতে হবে, এবং Serey BanglaDesh এর সাথে কাজ করার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে।
১. আপনি যদি Serey তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আপনার পরিচয় মূলক পোস্ট করতে হবে, আর পরিচয় মূলক পোস্টে আপনার নিজের ছবি ব্যবহার করা আবশ্যক।
২. Serey BanglaDesh এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাকে বিশ্বের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করা, এই জন্য আপনি শুধুমাত্র বাংলা ভাষায় পোস্ট করতে পারবেন, বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় এখানে লিখতে পারবেন না।
৩. বাংলা বানানের দিকে খুবই যত্নশীল হতে হবে, অতিরিক্ত বানান ভুল সম্বলিত লেখা কখনও গ্রহণ করা হবে না।
৪. মান সম্মত পোস্ট করতে হবে এবং পোস্ট এ আপভোট পাওয়ার জন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। প্রতি পোস্টে কমপক্ষে ২৫০/৩০০ ওয়ার্ড ব্যবহার করতে হবে।
৫. আপনি কোন লেখা কপি করে পোস্ট করতে পারবেন না, বা অন্য কোন লেখার সম্পূর্ণ অনুকরণ করে লেখা পোস্ট করতে পারবেন না, যদি এরকম করেন তাহলে আপনার পোস্ট কপিরাইট হিসেবে গণ্য করা হবে। এবং আপনি যদি বারবার একই কাজ করেন তাহলে Serey Bangladesh কমিউনিটি আপনার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
৬. ফিশিং সাইটের লিংক শেয়ার, প্রতারণা মূলক পোস্ট, স্ক্যামিং attempt, হ্যাকিং attempt -এই সকল কর্মকান্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৭. কোনো পোস্টে বা কমেন্টে কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করা যাবে না বা কূট কথা, গালিগালাজ করা যাবে না। অন্যথায় তাকে ব্লক লিস্টে নেয়া হবে, এবং তার ব্লক লিস্ট বাতিল করার জন্য Serey BanglaDesh কমিউনিটি এর কাছে আপিল করতে হবে।
৮. স্প্যাম এই প্লাটফর্মে গ্রহণ করা হবে না। কোন প্রকার উসকানি মূলক, যৌনতা, কোন জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে, কোন দল বা সমাজের বিরুদ্ধে, সন্ত্রাস মূলক, প্রতারণা মূলক কোন লেখা এই প্লাটফর্মে শেয়ার করা যাবে না।
৯. আপনার পোস্টে সব সময় কপিরাইট ফ্রি ছবি, ভিডিও, gif বা অডিও ক্লিপ ব্যবহার করবেন, এবং অবশ্যই তার সার্স উল্লেখ করবেন, এটা বাধ্যতামূলক। সব চাইতে ভালো হয় নিজের তোলা ফোটোগ্রাফি, নিজের তৈরী করা ইমেজ/gif, নিজের ধারনকৃত ভিডিও /অডিও দিলে ।
আপনি চাইলে এসব ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করতে পারেন
Unsplash.com
Pexels.com Pixabay.com
LifeofPix.com
১০. আপনি সবসময়ই কোয়ালিটি সম্পন্ন পোস্ট করবেন, কোয়ালিটি সম্পন্ন পোস্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন, যেমন ফটোগ্রাফি, নিজের ভ্রমণ কাহিনী, নিজের জীবনের কোন অভিজ্ঞতা কথা, যে রান্নার রেসিপি শেয়ার করতে পারেন।
১১. শুধু পোস্ট করলেই আপনার দায়িত্ব শেষ না, আপনাকে অবশ্যই আমাদের ডিসকর্ড সার্ভারে নিয়মিত থাকতে হবে, আপনি যত নিয়মিত Serey BanglaDesh এর ডিসকর্ড সার্ভারে থাকবেন তত বেশি শিখতে পারবেন।
১২. আপনি নিয়মিত পোস্ট করবেন, এবং অন্য ব্যবহারকারীর পোস্ট পড়বেন এবং সেই পোস্ট অনুযায়ী কমেন্ট এর মাধ্যমে আপনার মন্তব্য প্রকাশ করবেন।
১৩. আপনার যেকোন প্রয়োজন Serey BanglaDesh এর ডিসকর্ড সার্ভারে যোগাযোগ করবেন, Serey BanglaDesh কমিউনিটি আপনাকে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।
১৪. আপনি Serey BanglaDesh কমিউনিটির সম্মানিত এডমিন এবং মডারেটরদের সাথে সহযোগিতা মূলক আচরণ করবেন, এবং সকল সদস্যের সাথে সুন্দর ব্যবহার করবেন।
আমাদের ডিসকর্ড সার্ভার জয়েন করুন
https://discord.gg/nzVKmVk2B8


Serey Bangladesh website টি আমার খুব ভালো লেগেছে। serey Bangladesh website এর নিয়মগুলো ভালো। এরপর আপনাকে serey Bangladesh এর নিয়মগুলো আবার ও আপডেট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। যাতে আমি আপনাদের মাঝে আপনাদের নিয়ম গুলো র উপরে ভিত্তি করে পোস্ট করতে পারি। আল্লাহ হাফেজ
আমি সব সময় চেষ্টটা করব কমিউনিটির সকল নিয়ম মেনে কাজ করার৷
ধন্যবাদ আপনাকে আশা করি এই সমস্ত নিয়ম গুলো আমি যথারীতি ১০০% মেনে চলার বা লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। াাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা
আশা করি, Serey BanglaDesh কমিউনিটির টিম বাংলাদেশি ইউজারদের জন্য বড় একটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে নিয়ম মেনে কাজ করতে পারলে আমার মত সবাই সাপোর্ট পাবো। আমরা সবাই নিজের ভাষাকে বিশ্বের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। Serey টিমকে আমরা দেখিয়ে দিতে চাই নাম্বার ওয়ান কমিউনিটি হচ্ছে Serey BanglaDesh
আশা করি, Serey BanglaDesh কমিউনিটি থেকে মে সব নিয়ম কানুন দেওয়া হয়েছে অবশ্যই আমরা এই নিয়ম মেনে চলব।
হবেই আমাদের বাংলা ভাষার জয়।