আমার জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে।

S

 হ্যালো বন্ধুরা,

 

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন তা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে।

 

 

 

আমি মনে করি সবার জীবনে কোন না কোন কিছু ঘটে যাওয়া কথা আছে যেগুলো কোনদিন ভুলে যাওয়ার মতন না ঠিক তেমনি আমার জীবনে একটি ঘটে যাওয়া কাহিনী আছে যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি।

 

 

আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী হল আমার সবচেয়ে বড় একসিডেন্ট আমি যখন ছোট প্রায় সাত থেকে আট বছর বয়স তখন আমার একটা দুর্ঘটনায় আমার একটি পা ভেঙে যায় এবং সেই পা নিয়ে আমি অনেকদিন ধরে ভুক্তভোগী তারপরও আমার পাঠা ভালো হয় না এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল,যেটা হয়তো আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না।

 

 

 

তারপরে বেশ কিছুদিন চিকিৎসা করার পরে হালকা-পাতলা আমি সুস্থ হয়ে ওঠে এবং আমার পাটা কোনরকমে ভালো হয়ে যায় কিন্তু যখন আমার পা টা ভালো হয়ে যায় তখন সেভাবে আমার পাটা ভালো হয় নাই তখনও আমার পায়ের ভিতর একটু সমস্যা ছিল।

 

 

যে সমস্যাটা আমি নিজেও কখনো বুঝতে পারিনি এমন কি আমার পরিবারের কেউ বুঝতে পারেনি এই সমস্যাটা হঠাৎ করে একদিন আমার সে পায়ের ভিতর ইনফেকশন করা শুরু করে এবং সেখান থেকে অনেক পরিমানে ঘা হয়ে যায় এবং সেই ঘাঁটি এতটা পরিমাণে খারাপ অবস্থা হয়ে যায় যেটা শুকানোর মতন কোন অবস্থায় ছিল না।

 

 

এমন একটা সময় আসে যে আমার ওই পা টা যে ঘাটা হয়েছিল সে ঘাটা পচন ধরা শুরু করে দেয় তারপরে অনেক দিন হাসপাতালের বেডে পড়েছিলাম প্রায় তিন থেকে সাড়ে তিন মাস এক বিছানায় এতগুলো দিন আমি শুয়ে ছিলাম অনেক কষ্টের পরে আমার পা টা ভালো হয়ে যায়।

 

এর ভিতর যখন আমি হাসপাতালে ছিলাম তখন আমার আশেপাশে বেডে যতগুলো লোক ছিল সবাই আমার পা দেখতো আর বলতো যে হয়তো তোমার এই পাটা কেটে বাদ দিতে হতে পারে এতটা খারাপ অবস্থায় চলে যায় আমার এই পাটা।

 

 

আপনারা কি কেউ বলতে পারবেন যে আপনারা একটানা কয়বার অপারেশন করতে পারবেন। আমি জানি হয়তো আপনারা সবাই দুইবার এর বেশি কেউ এক জায়গাটাই অপারেশন করতে পারবেন না কিন্তু আমার এই পায়ের ভিতর এত পরিমাণে সমস্যা দেখা দিয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না আমার এই তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে এক পায়ে ছয় বার অপারেশন করা হয়েছিল। 

 

 

 

তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা খারাপ অবস্থা ছিল আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে আমি অনেকটা সুস্থ হয়ে যাই এবং আমার পাঠাও ভালো হয়ে যায়।

 

 

 

এভাবে আমি বেশ দুই থেকে তিন বছর ভালো ভাবে চলাফেরা করছি হঠাৎ করে একদিন আমার পায়ে আওয়ারা সমস্যা দেখা দেয় যে সমস্যাটা হলো আগে যেমন ঘা হয়ে গিয়েছিল ঠিক তেমনি এবারও হয়ে গেছে এর কারনে আমি এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছি।

 

 

বেশ কিছুদিন ধরে আমি কমিউনিটিতে ভালোভাবে পোস্ট করতে পারছি না এর কারণ আমি আশা করি খুব দ্রুত আবার অসুস্থ হয়ে যাব যদি আপনারা দোয়া করেন।

 

 তা আসলে জীবনে একটি ঘটে যাওয়া কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা মূল্যবান মতামত টা কমেন্ট করে জানিয়ে যাবে।

Comments