আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শিক্ষা নিয়ে।

S

হ্যালো বন্ধুরা, 

 

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

 

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শিক্ষা নিয়ে। 

 

 

আসলে আমি বেশি দূর পর্যন্ত লেখাপড়া করি নাই অল্প একটু লেখাপড়া করেছি কোন রকম নাম লেখার মত যেটা বলে। আমার শিক্ষা যোগ্যতা হলো ক্লাস এইট পর্যন্ত , আমাকে বাড়ি থেকে অনেক কথা বলা হয়েছিল যে তুমি লেখাপড়া কর কিন্তু আমি একটু বদমাইশ ছিলাম বলে লেখাপড়া আমার ভালো লাগেনা এর কারণে আমি লেখাপড়া বাদ দিয়ে দেই।

[Src](https://pixabay.com/es/photos/ni%C3%B1os-victoria-%C3%A9xito-videojuego-593313)

আমি তখন বুঝতে পারতাম না যে লেখাপড়ার দাম আছে কিন্তু যখন আমি আস্তে আস্তে আরো বেশি মানুষের সাথে মিশা শিখলাম তখন আমি বুঝলাম যে শিক্ষা যোগ্যতা কতটা বেশি প্রয়োজন যদি শিক্ষা না থাকে তাহলে কোন কিছু করা সম্ভব হয় না। 

 

কিন্তু তখন বুঝি আর কি লাভ তখন তো আর কোন লাভ নাই কারণ তখন টাকার মুখ দেখে ফেলেছি তখন আর লেখা পড়ায় মন বসত না এজন্য লেখাপড়া চালানো হয় নাই।

 

আমি এক সময় কেউ যদি কোন কিছু লিখে পাঠাতো তাহলে আমি সেটা খুব ভালোভাবে পড়তে পারতাম না আমার পড়তে খুবই অসুবিধা হয়েছে তো কারণ আমি তো বেশি পছন্দ লেখাপড়া করি নাই তার কারণে কেউ যদি কিছু লিখে পাঠাতো তাহলে সেটা আমাকে খুব অসুবিধা হয়ে যেত। 

 

 

যেমন আমি যখন ফেসবুক চালানো শিখেছি তখন আমার বন্ধুরা যখন আমাকে মেসেজ করতে তখন আমি সেটা বুঝতে পারতাম না তাদের সাথে ভয়সে হয়েছে কথা বলতাম।

 

কিন্তু দেখলাম যে এভাবে বন্ধুদের সাথে চলাফেরা করা যায় না কিংবা কথা বলা যায় না কারণ সবাই লেখাপড়া করত তাদের সাথে একসাথে খাপ খাওয়ে চলতে পারতাম না নিজের প্রতি অনেক রাগ হতো যে আমি কি করলাম আমার বাড়ি থেকে এত করে বলল যে তুই লেখাপড়া কর কিন্তু আমি লেখাপড়া করি নাই। 

 

তারপর একদিন আমি ইউটিউব দেখছিলাম সেখানে দেখলাম যে কিভাবে একজন মেসেজ করলে সেটার উত্তর দিতে হয় কেউ ইংরেজিতে কিছু লিখলে সেটা কিভাবে হয় এবং তার উত্তর দিতে হয়। 

 

 

এভাবেই বেশ কিছুদিন ধরে ইউটিউব ভিডিও দেখে কিছু পরিমাণ শিক্ষা আমি ওখান থেকে নিলাম তারপরে আস্তে আস্তে আমি সেটা পরিচয় করতে শুরু করলাম এখন আমার খুব একটা সমস্যা হয় না কেউ যদি ইংরেজি কিছু লেখে কিংবা বাংলা কিছু লেখে তাহলে সেটা পড়তে পারি খুব ভালোভাবে। 

 

 

এখন কিছুটা পরিমাণ হলেও বন্ধুদের সাথে চলতে পারি আসলে শিক্ষা যোগ্যতার খুবই প্রয়োজন যদি আমরা উচ্চ শিক্ষিত হয়ে তাহলে সেটা কোনদিন বিফলে যায় না।

 

 

এক কথায় বলতে আমি যতটুকু পরিমাণ শিখেছি সবটুকু আমার শিখা ইউটিউব দেখে আজকে আমি এক প্ল্যাটফর্মে যে কাজ করতেছি সেটাও আমার সেটা হল ইউটিউব থেকে হয়তো এখানে আমাকে আমার বড় ভাই এনে দিয়েছে কিন্তু এখানে সবার সাথে চলতে তো শিক্ষার প্রয়োজন হয়।

 

 

আসলে আমরা যদি চাই তাহলে মোবাইল থেকেও ভালো কিছু শিখতে পারি আর যদি না চাই তাহলে কিছুই শিখতে পারবো না অবশেষে তার জন্য নিজের মন বল প্রয়োজন হয় যদি আজকে আমার মনোবলতা না থাকতো তাহলে হয়তো আপনাদের সাথে আমি কোনদিন পরিচয় হতে পারতাম না।

 

 

আজকে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

Comments