বন্ধুরা বর্তমানের সময় গুলো একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের অবস্থা এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনো অনেক জায়গায় অনেক হামলা হচ্ছে অনেক মানুষকে মারধর করা হচ্ছে এবং অনেক বাসা বাড়ি থেকে লুটপাট করা হচ্ছে, সবকিছু মিলিয়ে মনটা একটু খারাপ। আমাদের সরকার চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেটা সত্যি লজ্জা জনক।
Picsart_24-08-14_19-14-08-200.jpg
বর্তমান সময়ে প্রতিদিনই রাস্তায় মানুষ নিজের নিরাপত্তার জন্য মিছিল করে যাচ্ছে । বিশেষ করে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের প্রতি অমানবিক নির্যাতন করা হচ্ছে কিছু কিছু জায়গায়, এটা সত্যি দুঃখজনক। প্রতিটি মানুষের জন্য দোয়া ও ভালোবাসা রইলো সৃষ্টিকর্তা যেন সবকিছু খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনে আর প্রতিটি মানুষের মধ্যে শান্তি বিরাজ করে।
IMG_20240813_191004.jpg
যাই হোক গতকালকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বাইরে বের হয় আর দেখি রোদ উঠে গেছে। বর্তমান সময়ে ধান রোপন করার কাজ প্রায় শেষ এখনো কিছু কিছু মানুষের কাজ চলমান। আর এই সময়ে রোদ উঠলে কৃষকের অনেক বেশি কষ্ট হয় কারণ রোদের মধ্যেই তাদের কাজ করতে হয়। কিছু সময় বাইরে অতিবাহিত করার পর বাসায় চলে আসি আর সকালে খাবার খেয়ে নেয়।
যেহেতু বাইরে প্রচন্ড রোদ তাই আর বাইরে বের না হয়ে রুমের মধ্যে শুয়ে থাকে কিছু সময় অনলাইনে কাজ করতে থাকি। মাঝখানে নেটওয়ার্ক না থাকার জন্য কাজের প্রতি একটা অনীহা চলে এসেছে আগের মতো আর কাজ করতে ভালো লাগেনা। তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব করা আর হ্যাঁ অনেকদিন হয় আমাদের কমিউনিটিতে কারো পোস্টে কমেন্টস করা হয় না। তাই চিন্তা করেছি আবারো আগের মত কমেন্টস করা শুরু করে দিব।
IMG_20240813_191226.jpg
যাইহোক একটু সময় ফোন ব্যবহার করার পর একটু বাইরে বের হই আর ভাইয়া দেখি কাজ করতেছিল। পরে ভাইয়ার সাথে আমিও কিছু সময় কাজ করি তারপরেই দুপুরের গোসল করে নেই। আর গোসল করার পর দুপুরের খাবার খেয়ে নেয়। তারপরে রুমে আসি আর দেখি বিদ্যুৎ চলে গেছে। তাই রুমের ভিতর না থাকে বাইরে চলে যায় সেখানে বসে থেকে ফোন দেখি, তার একটু পরে বিদ্যুৎ চলে আসে পরে রুমে চলে আসি।
IMG_20240813_191122.jpg
আর রুমে আসার পর একটু ফোন দেখার পর প্রতিদিনের মতোই ঘুমিয়ে যাই। আপনারা হয়তো জানেন দুপুরে ঘুমানো আমার একটা অভ্যাস, হয়তো আমার মতো অনেকেরই এই অভ্য���সটা রয়েছে। যাই হোক ঘুমানোর পর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে আবার বাইরে যায়। আর বাইরে যেয়ে কিছু সময় অতিবাহিত করে এসে দেখে ছোট ভাইরা আমাকে খুঁজতেছে কারণ ক্রিকেট খেলবে। পরে বিকাল মুহূর্তে সবাই মিলে ক্রিকেট খেলি আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

