আপনার কর্ম আপনার জীবনকে পরিবর্তন করবে

S
sabus
আপনি হয়তো জানেন না আপনার জীবনের ভালো এবং খারাপ সময় গুলো আপনার মনের অবস্থার প্রতিফলন ছাড়া আর কিছুই নয় আপনি যদি আপনার আশেপাশের জিনিসগুলোকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন তবে আপনার জীবনের যে পরিস্থিতি আসুক না কেন আপনি সেই জিনিস গুলো কে যেভাবে দেখবেন ঠিক সেভাবেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।



জীবনের অর্থ কি জানেন আপনি আপনার জীবনকে নিয়ে যে রকম অনুভব করেন সেই অনুভব টাই হলো আপনার জীবন আপনি যদি মনে করেন আপনি আপনার আশেপাশের মানুষগুলোর সাথে খুব হাসিখুশি বেঁচে থাকতে চান তবে সেটাই আপনার জীবন আপনি যদি মনে করেন।



 আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন ততদিন আপনি এই পৃথিবীটা ঘুরে ঘুরে দেখবেন তাহলে সেটাই আপনার জীবন আপনি যদি ভাবতে থাকেন যে আপনি পরিশ্রম করে আপনার খারাপ সময় গুলো কে পরিবর্তন করে ফেলবেন।


 জীবনে ভালো সময় নিয়ে আসবেন তাহলে সেটাই আপনার জীবন আপনি খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে এখন আপনি যদি তাদের দিকে তাকিয়ে সারাদিন ভাবতে থাকেন যে ইশ আমার যদি এসব থাকতো আমার যদি এটা থাকতো সেটা সত্য বিশ্বাস করুন আপনি যদি এভাবেই ভাবতে থাকেন তাহলে আপনার জীবনে হতাশা বাড়তে থাকবে।



 অনেক টাকা পয়সা থাকলেই জীবনে সুখ আসে এটা সঠিক নয় আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা সুখী নয় এর মানে এটা নয় যে আমি আপনাকে টাকা পয়সা উপার্জন করতে নিষেধ করছি টাকা পয়সার গুরুত্ব অপরিসীম কিন্তু টাকা পয়সা উপার্জন করতে গিয়ে জীবনের আসল আনন্দ গুলো উপভোগ করার সুযোগ টা যেন হারিয়ে না যায়।








Comments