বন্ধুরা আপনারা জানেন আমার দুলাভাই অসুস্থ আর আমি সেখানে ই রাতে থেকেছি। আর হসপিটালে থাকলে কতটুকু ঘুম হয় যারা ছিলেন তারা জানেন। আমরা দুজন মানুষ ভাইয়ের সাথে ছিলাম রাতে বেশিক্ষণ ঘুম হয়নি। ফ্লোরে একটা পার্টি বিছিয়ে দুজনে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে ছিলাম আর ভোরেই ঘুম ভেঙে যায়।

IMG_20240420_173000.jpg
আর ঘুম ভাঙার পর একটু পরেই বাইরে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য। সকাল মুহূর্তে হসপিটালে বাইরে একদম ফাঁকা থাকে আর ওই সময় হাঁটাহাঁটি করতে বেশ ভালই লাগে।

IMG_20240420_172936.jpg
পরে সেখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার সময় একটা ফুলের দেখা পাই। ফুলটার নাম জানিনা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল আর ফুলটা হাতে নিয়ে বেশ কিছু সময় চারপাশ ঘুরে দেখি। আর তার একটু পরেই ফ্রেশ হয়ে বাইরে একটা দোকানে নাস্তা করে নেই।
IMG_20240420_173225.jpg
তারপর ভাইয়ের এখানে এসে বসে থাকি আর ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকি। পরে সাড়ে দশটার পর ডাক্তার আছে আর দেখে বলে মাথার সমস্যা ভালো হতে কিছুদিন সময় লাগবে আপনারা পায়ের জন্য অপারেশনের ব্যবস্থা করুন। আর এই কথা শোনার সাথে সাথে আমরা চলে যাই গুড হেল্প ক্লিনিকে আর সেখানে যেয়ে পায়ের ডাক্তারের সাথে কথা বলি। আর পরে ডাক্তার বলে রোগীকে এবং কাগজ পাতিসহ নিয়ে আসতে পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই আর ডাক্তার দেখে বলে আপনারা ভর্তি করান তারপর অপারেশন করতে হবে।
পরে আমরা সেখান থেকে আবারো হসপিটালে নিয়ে আসি। আর আসার পর আমার বাবাও বড় চাচা যায় পরে সবাই মিলে আলোচনা করি যে ক্লিনিকে ভর্তি করাবো। পরে আমরা সিদ্ধান্ত নিলাম একদিন এখানে থাক পরের দিন আমরা ক্লিনিকে ভর্তি করাবো। আর তার একটু পরেই আমি বাসায় আসার জন্য রওনা হই আর আমার ভাই বাসায় ছিল তাকে ফোন করে বলি হসপিটালে আসতে।
IMG_20240420_173130.jpg
পরে আমি সেখান থেকে বাসস্ট্যান্ডে যাই আর সেখানে যেয়ে একটা বাসে উঠে পড়ি বাসায় আসার জন্য। সেখান থেকে সর্বপ্রথম আমি বড়বাড়িতে এসে নামলাম তারপর একটা হোটেলে ঢুকে নাস্তা করে বোনের জন্য রস মঞ্জুরী নেই।
IMG_20240420_172819.jpg
তারপর একটা অটো নিয়ে বাসায় আসার জন্য রওনা হয়ে যায় আর ঠিক সাড়ে চারটার সময় বাসায় এসে পৌঁছায়। পরে বাসায় এসে ফ্রেশ হয়ে বোন ও মা সহ বসে সাথে গল্প করি। আর হ্যাঁ আমার বোন অনেক বেশি টেনশন করছে ভাইয়ের জন্য আসলে ওকে বোঝানো আমাদের পক্ষে সম্ভব না তারপরও যতটুকু সম্ভব বুঝিয়ে রাখছি।
IMG_20240420_172455.jpg
যাইহোক তার কিছু সময় পরেই আমি একটু পড়তে বসি যেহেতু পরীক্ষা আমার ২৩ তারিখে। আর কিছুক্ষণ পড়ার পর আমার ভাইগ্না চলে আসে পরে ভাগনার সাথে বেশ কিছুক্ষণ দুষ্টামি করে আমি আবারো পড়তে বসি।

