এত দ্রুত পৃথিবীতে কোন কিছু পরিবর্তন হয় না যতটা দ্রুত কিছু মানুষের উদ্দেশ্য এবং ইচ্ছা পরিবর্তন হয় যদি আপনার কোনো একটি মানুষের ওপরে অভিযোগ থাকে তাহলে আপনি তার সঙ্গে কথা বলুন কিন্তু যদি আপনার প্রত্যেকটি মানুষের উপর এই অভিযোগ থাকে তাহলে আপনি নিজের সঙ্গে কথা বলুন।
সফলতার খুশি তো প্রতিটি মানুষই সেলিব্রেট করে আর এটা করাও ঠিক আছে কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়া টা এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের সমাজে অনেক মানুষই তারা তাদের যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরেও তারা জীবনে কিছু করতে পারছে না কারণ এরা পরিশ্রম এবং চেষ্টা না করে কেবল অর্থের পিছনে ছুটতে চাইছে।
একটি গাছ কখনো এটা নিয়ে দুঃখী হয়না যে কতগুলো ফুল ঝরে গেছে বা কতগুলো ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে আর আপনিও একটি গাছের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখতে পারেন যে আপনি আপনার জীবনে যত কিছুই হারান না কেন সেই সব কিছু হারিয়ে আপনি নতুন কি করতে পারেন সেটার দিকে মনোযোগ দিন।
কখনোই নিজেকে অন্য কারো থেকে কম মনে করবেন না কারণ সবার জীবন আলাদা আমি জানি সূর্যের সামনে একটি প্রদীপ কিছুই নয় কিন্তু অন্ধকারের সামনে একটি প্রদীপের অনেক মূল্য কোন মানুষের সামনে হাত পা তার থেকে ভালো হলো আপনি সেই হাতটা কি কাজে লাগান।

