বহু প্রচালিত একটি কথা রয়েছে "ছেলে ধরা। যেটার সাথে আমরা অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না। যারা এটার সাথে পরিচিত না তাদের কাছে মনে হতে পারে ছেলে ধরা কি? ছেলে ধরা হচ্ছে একটি গুজব যার মানে হচ্ছে অনেক অপরিচিত মানুষ গ্রামে এসে ছোট বাচ্চাদের অপহরণ করে নিয়ে যাবে বা তাদের গলা কেটে নিয়ে যাবে এরকম কিছু।

আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদা নানাদের কাছে শুনেছি ছেলে ধরা হচ্ছে যখন বড় কোন ব্রিজ হয় সেখানে নাকি মানুষের মাথা দিতে হয় তা না হয় ব্রিজটা পরিপূর্ণভাবে করতে পারে না। এটা দাদা নানাদের কাছে শুনা কথা। আর এই জন্য গ্রামগঞ্জে অনেক অপরিচিত মানুষজনকে পাঠিয়ে দেওয়া হয় ছোট বাচ্চাদের অপহরণ করে নিয়ে যেতে বা তাদের মাথা নিয়ে যেতে।
আমি ছোট থাকতে এই রকম গল্প অনেক শুনেছি আর এই গুলো শুনে অনেক ভয় পেতাম আর সেজন্য বাড়ির বাইরে যেতাম না। সব সময় বাড়িতে থাকতাম। আমি জানিনা আপনারা কতজন এটার সাথে অবগত ছিলেন। কিন্তু আমি এটা নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন বুঝতে পারলাম এটা মানুষের বানানো কথা। সত্য কথা বলতে এরকম কোন কিছুই হয় না।
free-photo-of-afraid.jpegpexels
আমরা গ্রামগঞ্জে থাকি এরকম অনেক গুজব ছড়িয়ে থাকে যেগুলো গ্রামের মানুষ খুব সহজে বিশ্বাস করে থাকে। এইতো বেশ কয়েক বছর আগের কথা। গ্রামগঞ্জে এই "ছেলে ধরা" সবার মাঝে ছড়িয়ে পরে। আর গ্রামের অনেক মানুষজন বলতে লাগে গ্রামে নাকি "ছেলে ধরা" এসেছে। এটা শুনে গ্রামের মানুষজন অনেক আতঙ্কে পরে যায় এবং যাদের ছোট বাচ্চা রয়েছে তারা আরো বেশি আতঙ্ক পরে। ছোট বাচ্চাদের সব সময় চোখের সামনে রাখে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না।
এমত সময় একটা বাড়িতে স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া লাগে। আর এই রাগে সেই মহিলাটা একদিন গভীর রাতে নিজের ঘরের বেড়া কেটে বেরিয়ে যায়। আপনারা ভাবতে পারেন দরজা না খুলে বেড়া কেটে কেন বেড়িয়ে গেল তাও আবার রাতে। এটার কারণ হচ্ছে যখন সেই মহিলা রাতে বেরিয়ে পড়ে তার একটু পরেই তার স্বামীর খুব ভাঙ্গে আর দেখতে পায় তার সন্তান এবং বউ নেই। আর সে সঙ্গে সঙ্গে উঠে পরে আর দেখে ঘরের বেড়া কাঁটা সেটা দেখে সে সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে ডাকাডাকি শুরু করে আর বলা শুরু করে আমার সন্তান কে "ছেলে ধরা" নিয়ে গেছে।
এই কথা শুনে এলাকার সকল মানুষ জন উঠে পরে আর খোঁজাখুঁজি শুরু করে দেয়। কোথাও খুঁজে পাওয়া যায় না। পরের দিনও সেই মহিলার কোন সন্ধান মিলে না আর এটা দেখে সবাই সত্যি ভেবে নেই "ছেলে ধরা" তার সন্তান ও বউকে নিয়ে গেছে। ঠিক দুইদিন পর তার সন্ধান মিলে আর তখন সে বলে ইচ্ছা করে সে এই কাজটা করছে যাতে তার স্বামী তার সাথে আর ঝগড়া না করে।
তারপরে থেকে আমাদের গ্রামের মানুষ জন "ছেলে ধরা" এটা আর বিশ্বাস করে না। সত্যি কথা বলতে এটি একটি গুজব। শহরের তুলনায় গ্রামের মানুষজন এই কথাগুলো একটু বেশি বিশ্বাস করে থাকে। এটার মূল কারণ হচ্ছে গ্রামের গঞ্জের মানুষের মধ্যে শিক্ষার আলো অনেকটা কম আর এই জন্য গুজবে কান বেশি দেয়।
বন্ধুরা আপনাদের ওখানে "ছেলে ধরা" নামে কোন গুজব ছিল কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।

