একটি মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার তার ভালোবাসার কাছে।
একটি মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা-মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য।
তার জীবনে কোনো চাওয়া-পাওয়া থাকে না। যা থাকে সেটা হল সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারেনা তার ইচ্ছে মত চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে। পারে না কাউকে ভালবেসে সুখে থাকতে।
যদি মা-বাবার মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী হয় আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয় যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মত চলে তাহলে সেই স্বার্থপর বেইমান প্রতারক বিশ্বাসঘাতক অসহায় আমার প্রশ্ন হল মেয়েটি এখন কোথায় যাবে।
জীবনের সবকিছু ত্যাগ করে মেয়েরা তবু কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। আমি বলি কি জানো তোমরা তোমাদের মাকে ভালোবাসে তাকে বুঝতে শেখো ওই মানুষটার কি কি ত্যাগ করেছে কি কি স্যাকরিফাইস করেসে তোমাদের জন্য তাহলে একটা মেয়ের মন বুঝ পারবে খুব সহজে।
সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না কিছু মেয়ে আছে যারা চায় একটু কে আর একটু ভালোবাসা। মেয়েদের অসম্মান করোনা কেননা তুমি একটি মেয়ের পিতা এবং স্বামী মেয়েদের একটু সম্মান করুন তাহলে বুঝতে পারবে কিসা একটি মেয়ে আমি প্রায়ই দেখি আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে আরে ভাই একটা মেয়েকে বুঝতে হলে নূন্যতম মেধা ও যোগ্যতা লাগে যে যোগ্যতা হয়তো সবার থাকেনা আর থাকে না বলেই মেয়েদের সবাই ভুল বোঝে।
এটুকুই বলব আপনি এই কথাগুলো না বুঝে অযথা মন্তব্য করবেন না। অনেকেই হয়তো বলতে পারে আমি মেয়েদের পক্ষ নিয়ে কথা বলতেছি ভাই বাস্তব কথাই বললাম আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন।

