অভ্যাস, যেটা তোমাকে পুরোপুরি বদলাতে পারে। ভালো দিকে অথবা খারাপ দিকে তোমার অভ্যাস তোমাকে কোন দিকে নিয়ে যেতে পারে এটা নির্ভর করে তোমার উপর। তুমি চাইলে নিজের মধ্যে একটা সঠিক অভ্যাস গড়ে নিজেকে বদলাতে পারো, অথবা কিছু না করেই অসফলতার সমুদ্রে ঝাঁপ দিতে পারো, দিনের পর দিন।
যদি কোনো পদক্ষেপ না নেও জীবনে কিছু করার চেষ্টা না করো তাহলেই চেষ্টা না করাটাই তোমার অভ্যাস হয়ে যাবে। আর তখন তোমার সামনে সুযোগ আসলেও তুমি সেই সুযোগ কাজে লাগাতে পারবে না। আমরা সবাই মানুষ হলেও আমাদের ভাবনা চিন্তা আমাদের জীবন একে অপরের থেকে আলাদা। কেউ রাত বারোটায় ঘুমিয়ে ভোর চারটাই উঠে। অসম্পূর্ণ কাজকে পূর্ণ করে আবার কেউ রাত দশটায় শুয়ে সকাল 10 টা উঠতে পারে না।
আমরা সবাই আমাদের অভ্যাসের দাস তবে অভ্যাস তাকে আমরা বদলাতে পারি কিন্তু প্রশ্ন হল তুমি কি চাও তোমার খারাপ অভ্যাসগুলো কে। তোমার অভ্যাস এর উপর তোমার জীবন নির্ভর করছে।
সফল হতে চাইলে একজন সফল মানুষের অভ্যাস কে গ্রহণ করতে হবে। হতে পারে অভ্যাসগুলো কঠিন কিন্তু অভ্যাসের একটা সৌন্দর্য হলো তার যতই কঠিন হোক সেটা যদি একবার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে সেটা আরও কঠিন থাকেনা।
একটা ভালো অভ্যাস করতে হবে একটা ভালো লোককে দরকার হবে এবং সেটাকে অর্জন করতে তোমাকে পরিশ্রম করতে হয়। টেলিভিশন গেমিং সোশ্যাল মিডিয়া এসব কিছুর থেকে দূরত্ব স্থাপন করতে হবে। তবে এগুলোর থেকে দূরে থেকে যে অভ্যাসটা তোমার তৈরি হবে। সেই অভ্যাসটা তোমার জীবন বদলাবে।
তোমার অভ্যাসই তোমাকে সাফল্যর দিকে নিয়ে যাবে। তুমি জানো তোমার অভ্যাস তোমাকে দুর্বল বানাচ্ছে। তোমাকে সফল হতে দিচ্ছে না। তাহলে কেন বদলাতে পারছনা।
আজ তোমার মনে হতেই পারে ভোর চারটে ঘুম থেকে উঠে শরীরচর্চা করার সহজ নয়, কিন্তু কিছুদিন পরিশ্রম করে যদি এটাকে অভ্যাস বানাতে পারো তাহলে আর এটা কঠিন থাকবেনা।
কাজ যেটাই হোক না কেন সেটাকে অভ্যাসে পরিণত করতে গেলে তোমাকে কিছুদিন সেটাতে পরিশ্রম করতে হবে। তারপর সেটা তোমার অভ্যাসে পরিণত হবে আর এই অভ্যাস তাই তোমাকে প্রতিদিন সাফল্যের দিকে নিয়ে যেতে থাকবে।

